ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ফুলবাড়ীতে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের মানববন্ধন

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত অপু ||
আপডেটঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ২:২০ পূর্বাহ্ণ

‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান করেছেন কিন্ডারগার্টেনেরশিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে পৌর শহরের নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সড়কের পাশে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয় উপজেলার ৩৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকরাবৃন্দ।

মানববন্ধন কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রফিকুল ইসলাম হেলালের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, এস.এম. আব্দুল্লাহ আখতারুজ্জামান, সহ-সভাপতি গনেশ চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ সাজেদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, “শিক্ষা কোনো সুযোগ নয়, এটা মৌলিক অধিকার। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বাইরে রাখা মানেই হাজারো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে দেওয়া।” “জুলাই আন্দোলনে যারা বৈষম্যহীন সমাজের জন্য রক্ত দিয়েছিল, আজও সেই বৈষম্য শিক্ষাক্ষেত্রে বহমান। সকল শিক্ষার্থীকে সমান সুযোগ না দিলে তা হবে একটি অনৈতিক সিদ্ধান্ত।”

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৫০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বহু বছর ধরে প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা গভীর বৈষম্যমূলক ও অমানবিক সিদ্ধান্ত। জারিকৃত পরিপত্র বাতিল করে পূর্বের নিয়মে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।#

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের