ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

তজুমদ্দিনে প্রতিবন্ধী যুবকে হত্যার চেষ্টায় ব্যর্থ হওয়ার ৪ দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

খন্দকার নিরব ||
আপডেটঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ

ভোলার তজুমদ্দিন উপজেলায় রহস্যজনক নিখোঁজের ৪ দিন পর বাড়ির বাগানের পরিত্যাক্ত পুকুর থেকে  বাকপ্রতিবন্ধী মোঃ কবিরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের হাতে-পায়ে, বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।

শুক্রবার (১-আগস্ট) সকালে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। গত মঙ্গলবার ২৯ জুলাই বিকালে বাকপ্রতিবন্ধী মোঃ কবির নিজ এলাকা শম্ভুপুর বাংলাবাজার এরিয়া থেকে তিনি নিখোঁজ হন।

নিহত বাকপ্রতিবন্ধী মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের নাজিমুদ্দিন রাঢ়ি বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। সে ৪ সন্তানের জনক। সংসারে তার বৃদ্ধ মা ও স্ত্রী রয়েছে। তিনি দিনমজুরির কাজ করতেন।

কবিরের বৃদ্ধ মা রোকেয়া বেগম জানান, আমার বোবা ছেলে মঙ্গলবার বিকালে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুঁজেছি। সে ইশারা ইঙ্গিতে কথা বলে। এমনকি কারও কাছে খাবারটুকুও চেয়ে নিতে পারে না। ৪টা নাতি নাতনি নিয়ে কার কাছে যাবো। কারা আমার বোবা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের আগের দিন (সোমবার) জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার চাচা ও চাচাতো ভাইদের সাথে ঝগড়া হয়। সেদিন বিকালে নিহত কবিরকে তার চাচাতো ভাই মোঃ রাসেল (২৩), মোঃ রিয়াজ (৩০), তাদের বন্ধু মোঃ আলাউদ্দিন (৩০) মিলে কবিরকে বাগানে ডেকে নিয়ে স্প্রিং অস্ত্র বের করলে তিনি দৌড়ে বাসায় এসে কাঁপতে থাকেন। এবং পরিবারসহ স্থানীয় কয়েকজনকে অবগত করেছেন।

নিখোঁজের পরের দিন তার ঘরের সামনে পাওয়া একটি চিরকুটে তাকে হত্যা করা হয়েছে ও পরবর্তীতে তার ছোট ভাই মোঃ কামরুলকেও হত্যা করা হবে উল্লেখ রয়েছে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে পুলিশের টিম পুকুরে ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের