শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদরে ঝিনাইগাতী বাজারে বৃষ্টির অজুহাতে কাঁচা বাজার উর্ধগতি দেখা দিয়েছে । আজ শনিবার বাজার পরিদর্শনে গেলে দেখা যায় কাঁচা বাজার এক সপ্তাহের ব্যবধানে হু-হু করে দাম বৃদ্ধি পাচ্ছে । কাঁচা মরিচ ১২০, করলা ৮০, পেঁয়াজ ৭৫, আলু ২৫,ঝিঙ্গা ৫০, বেগুন ৮০ টাকা সহ অন্যান্য সবজির দাম দিগুন হয়েছে । মাছের মূল্যও বৃদ্ধি পেয়েছে তবে মাংসের দাম স্থিতিশীল রয়েছে । বয়লার ও দেশী মুরগী সহ ডিমের দামও বৃদ্ধি পেয়েছে।
সাধারণ মানুষ জানান বাজার দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে এক সপ্তাহের ব্যবধানে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে । বৃষ্টির অজুহাত ও আমদানি কম থাকার অভিযোগ দিলেও মূলত কারসাজি করে এ মূল্য বৃদ্ধি করা হচ্ছে । অপর দিকে কাঁচা বাজার ব্যবসায়ীরা জানান বৃষ্টি ও আমদানি না থাকার ফলে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে । বাজারে আসা আল আমিন জানান কাঁচা বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে দেখার কেউ নেই । প্রশাসনকে বাজার মনিটরিং করার মাধ্যমে পণ্যের মূল্য নাগালের মধ্যে আনার দাবি জানান ।
মন্তব্য