ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৩:৩৬ পূর্বাহ্ণ

হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামাত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে।

বিশ্ব ইজতেমার এই পর্বটি ভারতীয় ধর্ম প্রচারক মাওলানা মুহাম্মদ সাদ আল কান্ধলভির অনুসারীসহ বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে ফজরের নামাজের পরে ‘আম বয়ান’ (সাধারণ খুতবা) দিয়ে শুরু হয়।
তবে এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না মাওলানা সাদ। খুতবা পাঠ করেন ভারতীয় ইসলামী পন্ডিত মাওলানা মোহাম্মদ ওসমান। তার খুতবার বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম।
দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত অনুরাগী তুরাগ নদীর তীরে ভীড় জমান আলেমদের কুরআনের আয়াত তেলাওয়াত ও ব্যাখ্যা করতে এবং ইসলামী মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুর্নব্যক্ত করতে।
দুপুরে তারা ইজতেমা মাঠে মাওলানা সাদের ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভীর নেতৃত্বে জুমার নামাজ আদায় করবেন।
মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমা স্থান ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম বাসস’কে বলেন, ‘ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমাস্থলে ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থলটি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা নজরদারির আওতায় আনা হয়েছে।’
আগের বছরের মতোই ভক্তদের চিকিৎসার জন্য স্বাস্থ্য শিবির স্থাপন করা হয়েছে।
তবে বার্ধক্যজনিত জটিলতায় শুক্রবার ভোররাতে বরগুনার এক ভক্ত মফিজুল ইসলাম (৭৫) ইজতেমাস্থলে মারা যান।
আগামী ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা।
এদিকে, দ্বিতীয় পর্বের জামাতে যোগদানকারী মুসল্লিদের নির্বিঘেœ চলাচলের জন্য ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় মেট্রোরেল চলাচল করবে।
গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
তাবলিগ জামাত ১৯৬৭ সাল থেকে টঙ্গীতে জামাতের আয়োজন করে আসছে। ২০১১ সালে বিপুল সংখ্যক উপস্থিতির জন্য ইজতেমাকে দ’ুটি পর্বে বিভক্ত করা হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের