ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

ধানের শীষ নিয়ে ময়মনসিংহ-২ আসনে লড়তে চান যুবদল নেতা সুজা

জাবরান ইয়াছার ||
আপডেটঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে প্রার্থী ও সমর্থকদের মধ্যে। এতে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্লিন ইমেজের প্রার্থী মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই প্রার্থীকে নিয়ে ভোটারদের আগ্রহ নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা ফুলপুর উপজেলার সুতারকান্দি গ্রামের বাসিন্দা মোঃ মাঈন উদ্দিন এবং নূরজাহান বেগম দম্পতির সন্তান। ১৯৭৫ সনের ৩ ডিসেম্বর তিনি জন্মগ্রহন করে স্থানীয় ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন ছাত্রদলের রাজনীতিতে। তৎকালীন সময়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ কমিটির যুগ্ম আহবায়ক এবং পরবর্তীতে উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ লাভ করেন। এরপর ছাত্রদলের প্যানালে ভিপি পদে প্রার্থী হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেন। তিনি অর্নাস শেষে বিএড’এ ভর্তি হয়ে সরকারি টির্চাস ট্রেনিং কলেজ থেকে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়ে উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পদ লাভ করেন। পরবর্তীতে অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে দক্ষিণ জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। সেখান থেকে অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে সংগঠনের কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সহসভাপতি পদ পান। সর্বশেষ তিনি কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তার এই বর্নাঢ্য রাজনৈতিক জীবনে অসংখ্য অর্জন থাকলেও কোন ধরনের অসচ্ছতা, অনিয়ম বা দূর্নীতি তাকে র্স্পশ করতে পারেনি। আর এ কারণেই তার নিজ নির্বাচনি এলাকায় আগামী নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় আশাবাদী হয়ে উঠেছেন ভোটাররা।

সম্প্রতি মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে একটি রেস্টুরেন্টে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি হিসাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এতে প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকতরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা বলেন, ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে দলের প্রতিটি কর্মকান্ডে অগ্রভাগে সক্রিয় থেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট হঠাও আন্দোলনেও নেতৃত্ব দিয়েছি। পাশাপাশি নিজ নির্বাচনি এলাকায় সামাজিক কর্মকান্ডে যুক্ত থেকে করোনাকালীন সময়েও তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি।

এ সময় ধানের শীষের প্রার্থীতা প্রসঙ্গে সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, বিগত ২০১৮ সালের নির্বাচনেও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মনোনয়ন প্রত্যাশি হিসাবে মাঠে সরব থেকেছি। ফলে এলাকার সাধারন ভোটার এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। আশা করছি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে দল আমাকে মূল্যায়ন করবে।

স্থানীয় সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারন মানুষ ও ভোটারদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে। এতে আগামীর নেতৃত্বে ব্যক্তি জীবনের সততা ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকে ঘিরে ভোটারদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। এই সমীকরণে বয়সে তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসাবে মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজা ভোটারদের মধ্যে সাঁড়া ফেলেছেন। তবে দলের চূড়ান্ত মনোয়নেই নির্ধারণ হবে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের আগামীর কান্ডারী।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের