ঢাকা , শনিবার , ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়নাল আবেদীন ||
আপডেটঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ

ময়মনসিংহে সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২-অক্টোবর) বেলা ১১ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ময়মনসিংহে কর্মরত সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সাংবাদিক কামাল হোসেনের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন মনির চৌধুরী। চাঁদাবাজির মামলা তদন্ত না করেই রেকড করেন কোতোয়ালী মডেল থানার ওসি।

সুত্র জানায়, জাতীয় পাটির নেতা মনির চৌধুরী রেঞ্জ ডিআইজির নাম ব্যবহার করে আসছে । ডিআইজি ও মনির চৌধুরী উভয়ের বাড়ী সিলেট হওয়াতে এই সুযোগ ব্যবহার করেছেন। সাংবাদিকগন ডিআইজি
আতাউল কিবরিয়ার সাথে কথা বললে জানা যায়, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এই সময় জেলা পুলিশ সুপার উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিক সমাজের ব্যক্তিবর্গ।

মানববন্ধনের সাংবাদিক নেতা জয়নাল আবেদীন বলেন, “সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর নিপীড়ন নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।” মিথ্যা মামলাবাজ মনির চৌধুরী তার নিজের মেয়ের জামাইকেও ১০ টি মামলা দিয়ে হয়রানী করেছে । এবং সরকারী বিভিন্ন অফিসারের বিরুদ্ধেও সে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা তার পেশা । মিথ্যা মামলা দেওয়ার পিছনে যারা জড়িত তাদের বিষয়ে ডিআইজি কি ব্যবস্থা নেন সেটাই দেখার বিষয় । আগামী ৭২ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে আল্টিমেটাম দেওয়া হয় ।

সাংবাদিক নেতা খায়রুল আলম রফিক বলেন, “কামাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সত্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের হয়রানি করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া যায় না। বরং এতে গণমাধ্যম আরও সচেতন ও সোচ্চার হয়। মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সাংবাদিক কামাল এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে সাংবাদিক নেতৃবৃন্দ ময়মনসিংহের ডিআইজি আতাউল কিবরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সাংবাদিক নেতারা মামলা প্রত্যাহারের দাবি তুলে ধরেন। ডিআইজি আতাউল কিবরিয়া তাঁদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী