শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী আহম্মদ নগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের খাল এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের হাইওয়ে রাস্তার জায়গা দখল করে চলছে স্থায়ী নির্মাণ কাজ। স্কুলের খাল ও হাইওয়ে রাস্তার জায়গা দখল বাণিজ্য দীর্ঘদিনের হলেও এখন স্থায়ীভাবে বিল্ডিং করার কাজ চলমান থাকায় জনমনে নানান প্রশ্ন উঠেছে ।
জানা গছে দীর্ঘদিন থেকে টমটম,ছাপড়া ঘর তুলে দোকানপাঠ করে অনেকেই জীবিকা নির্বাহ করে আসছে । কিন্তু স্থায়ী ভাবে সরকারী ও বিদ্যালয়ের জায়গা দখল করে নির্মাণ কাজ করার ফলে সরকারের মূল্যবান সম্পদ ব্যক্তি মালিকানার দখলে চলে যাচ্ছে । এ ব্যাপারে ঝিনাইগাতী উপসহকারী ভূমি কর্মকর্তা মোকছেদ আলী আজ বলেন, আমি বলে আসছি কথা না শুনলে উচ্ছেদ করা হবে বলে জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরীফা বেগম জানান বিদ্যালয়ের জায়গা রক্ষার্থে আমি উপজেলায় অভিযোগ দায়ের করেছি তারা কথা না শুনে জোর পূবর্ক জায়গা দখল করার ফলে স্কুলের জমি আত্মসাত করছে । দখলদাররা জানান আমাদের কোন কাগজ পত্র নেই দীর্ঘদিন থেকে আমরা ভোগদখল করে আসছি সরকারের যখন প্রয়োজন হবে তখন ছেড়ে দিব বলে জানান । সচেতন মহল জানান শেরপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের গাফিলতি ও দায়িত্ব অবহেলার জন্যে তাদের আওতায় ঝিনাইগাতীর রাস্তার পাশের জায়গাগুলো দিন দিন দখলদারিত্বের হাতে চলে যাচ্ছে । এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এই জায়গার কোন হদিস থাকবে না বলে মতামত দিয়েছেন ।
মন্তব্য