ময়মনসিংহ সদরে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ১,২ ও ৪নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় চর পুলিয়ামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী মোঃ রাজিবুল আলম বিপ্লব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তোতা, ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফারুকুল ইসলাম রতন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফি আলম মন্ডল।
এছাড়া ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ শহিদুল্লাহ রাজিব মন্ডল, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবী লীগের আহ্বায়ক এনামুল হক বিনদ, আবুল কাসেম মন্ডলসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য