জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ভাই আজ বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর মৃত্যুতে জাতীয় পার্টি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম মাহফিজুর রহমান বাবুল ভাইয়ের জানাজা আগামীকাল সোমবার সকাল ১০টায় ফুলবাড়িয়া উপজেলার দেওখোলায় নিজ গ্রামে অনুষ্ঠিত হইবে।
উক্ত জানাজায় সকলকে শরীক থাকতে অনুরোধ করা হইলো।
মন্তব্য