ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ির এসআই রুবেল মিয়া। বুধবার ১২ জুলাই রেঞ্জ পুলিশের মাসিক সভায় তাকে শ্রেষ্ঠ এসআই হিসেবে সনদ, ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এই পুরস্কার প্রদান করেন।
ময়মনসিংহ রেঞ্জের জুন মাসের মাসিক ও ২য় ত্রৈমাসিক (এপ্রিল-জুন/২০২৩) মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
কোতোয়ালি মডেল থানা ও ফাঁড়ী পুলিশ সুত্রে জানা গেছে, ১নং ফাঁড়ির এসআই রুবেল মিয়া গত মে মাসে দুঃসাহসিক অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন, ৪ হাজার ৬ শত পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল, ৪টি চোরাই অটোবাইক, ৭ টি চোরাই ল্যাপটপ ও সিপিইউ, একটি চোরাই মোটর সাইকেল, ১৬ টি চোরাই মোবাইল উদ্ধার করেন। এই সময়ে তিনি নারী ও শিশু অপহরণের দুইজন অপহৃতাকে দ্রুততম সময়ে উদ্ধার করে জেলা ও কোতোয়ালি মডেল থানা পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন। এসআই রুবেল মিয়া তার এই কৃতিত্বের জন্য সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ও ১নং ফাঁড়ির ইনচার্জেচ দেবাশীষ সাহার দিকনির্দেশনা ও পরামর্শ আমাকে কর্মতৎপরতা এবং মনোযোগী করেছে। এ জন্য তিনি অতিরিক্ত পুলিশ সুপার, কোতোয়ালি মডেল থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য এর আগে এসআই রুবেল মিয়া তার সাহসি কর্মকাণ্ড ও সফলতার জন্য জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।
সভায় এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, রেঞ্জ অফিসের পুলিশ সুপার খোন্দকার নজমুল হাসান, মোঃ ফারুক হোসেন, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, শেরপুরের মোঃ কামরুজ্জামান, বিপিএম, নেত্রকোণার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ সহ অত্র রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগণ।
মন্তব্য