ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাই গরু সহ চোর গ্রেফতার

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাই গরু সহ চোরকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

জানা যায় গত ইং ২৩ আগস্ট সকালে অনুমান ০৯:০০ ঘটিকার পূর্বে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন উপজেলা পরিষদের সামনে আখি আক্তার আকলিমা, স্বামী-মো: শফিক, সাং-বাঁশবাড়ী কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ প্রতিদিনের ন্যায় তার গৃহপালিত কালো ও সাদা রংয়ের মিশ্রিত গরুকে ঘাস খাওয়ার জন্য ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ এর সামনে বেঁধে রাখে। এই সুযোগে অজ্ঞাতনামা চোর দিনের বেলায় সকাল অনুমান ০৯.০০ ঘটিকার পরবর্তী যেকোন সময়ে গরুটি চুরি করে নিয়ে যায়। আঁখি আক্তার একজন দরিদ্র মানুষ তারা অতিকষ্টে দিনাতিপাত করে থাকে।

উক্ত গরুটি চুরি হওয়ার পর তাহারা দিশেহারা হয়ে গরুটি বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে কোতোয়ালী থানায় গরু চুরি সংক্রান্তে একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় গরু চুরি মামলা রুজু হলে মামলার তদন্তভার এসআই(নিঃ) নিরুপম নাগ এর উপর অর্পন করে।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব শাহীনুল ইসলাম ফকির এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম(বার) এর নির্দেশনায় এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা, কনস্টেবল জোবায়েদ হোসেন চৌধুরী, কনস্টেবল মিজানুর রহমানদের একটি টিম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা করে। সিসি ক্যামেরায় পর্যালোচনা করে চোরের ছবি সনাক্ত করে। উক্ত চোরকে গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় চোরকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৯ আগস্ট দুপুর ১৩.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গরু চোর মাসুদ রানা(৩৩), পিতা-মোঃ আব্দুস সালাম, সাং-লখিয়ারপাড়া, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, এ/পি-সাং-মৃধা বাড়ী বটতলা, থানা-গাছা, জিএমপি, গাজীপুরকে গ্রেফতার করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোর মাসুদ রানাকে গরুর বিষয়ে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া গরুটি শেরপুর জেলার নালিতাবাড়ী ছিটপাড়া নদীরপাড়স্থ জনৈক মো: ছাইদুল ইসলাম এর বাড়ী থেকে উদ্ধার করা হয়। উক্ত আসামী একজন অভ্যাসগত গরু চোর এবং ধূর্ত প্রকৃতির লোক। আসামী গরু চুরি করার পূর্বে তার ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে ঘটনাস্থলের আশপাশে পর্যবেক্ষন করে এবং গরুর মালিকের অনুপস্থিতিতে দিনের বেলায় লোক চক্ষুর সামনে দিয়ে গরু চুরি করে নিয়ে যায়। কেউ যদি তাকে গরুর বিষয়ে জিজ্ঞাসা করে তাহলে নিজের গরু বলে দাবী করে। আসামী গরু চুরির করার সময় স্মার্টভাবে চলাফেরা করে তার চলাফেরার ভঙ্গিতে আশপাশের লোকজন কোন প্রকার শোভাসন্দেহ করার কোন অবকাশ নেই। আসামী বিভিন্নস্থানে গিয়ে নিজেকে ভিন্ন ভিন্ন নামে উপস্থাপনসহ কখনও নিজেকে ব্যাংক কর্মকর্তা অথবা টাইলস ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে থাকে এবং চোরাই গরু বিভিন্নস্থানে নিয়ে বিক্রির সময় বলে যে, তার নিজের গরুর ফার্ম আছে। উক্ত চোরাই যাওয়া গরু উদ্ধারে বাদী আখি আক্তার আকলিমার মুখে হাসি ফিরে এসেছে। আসামী মাসুদ রানা ইতিপূর্বেও চোরাই গরু সহ গ্রেফতার হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের