ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে সিলিন্ডার গ্যাসের দোকান; চাঁদাবাজীর মূলহোথা কে এই আলম? 

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে সিলিন্ডার গ্যাস; কে এই আলম চাঁদাবাজীর মূলহোথা? গ্যাস সিলিন্ডার চালিত দুটি, লাকড়ীর চুলা এক‌টি, কয়েল লাকড়ীর চুল্লী রয়েছে অনুমান ৮টি, এসকল চুল্লীর দোকানে চা পুড়ি সিঙ্গারা তৈরী করে যাত্রীদের ভোজন বিলাশের ব্যবস্থা করা হয়। রেলওয়ে স্টেশন এলাকার ভিতরে ও বাহিরে দেড় শতাধিক বিভিন্ন আইটেমের অবৈধ দোকান ও স্থাপনা গড়ে উঠেছে, কতিপয় দোকান, হোটেল এর জায়গা আবেদিত বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ২০২৩ তারিখে সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মের ভিতরে আলম মিয়া ও তার আত্বিয়ের দুটি দোকানে পুড়ি, সিঙ্গারা তৈরির জন্য বিপদজনক গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। মৃত্যুর ঝুকিতে রয়েছে যাত্রী সাধারণ।

 

এছাড়াও আরো ৮টি কয়েল লাকড়ীর চুল্লী চালিত চায়ের দোকান রয়েছে। পান সিগারেট, চানাচুর, বাদাম, বিস্কুট,  ঝালমুড়ি কলা রুটির দোকান ছাড়াও ভাসমান হকার তো অসংখ্য।

 

এসকল দোকান ও হকারদের কাছ থেকে প্রকার ভেদে দৈনিক ১০০ থেকে ৫০ টাকা চাঁদা উত্তোলন করে থাকে আলম মিয়া ও মিনার। সচেতন মহলের প্রশ্ন, অনুমান দেড় শতাধিক দোকানের উত্তেলিত চাঁদার টাকার ভাগভাটোয়ারা যায় কোথায়?

 

এসকল টাকার খাত স্টেশন সুপারেনটেনডেন্ট, রেলওয়ে থানা ও টিআইসির দায়িত্বশীল কর্মকর্তাদের মাসোহারা দিতে হয় এবং বিভিন্ন অবৈধ দোকান ও হকারদের কাছ থেকে লক্ষাধিক চাঁদার টাকা ভাগবাটোয়ারা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

অবৈধভাবে গড়ে উঠা দোকান গুলো এবং দোকানের চারপাশে বোতল জাত পানীয় মালামাল প্লাটফর্ম এর জায়গা দখল করে যাত্রী সাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্টলে প্রিমিয়াম লাইসেন্স ছাড়াও নিয়মিতভাবে নানা প্রকার অস্বাস্থ্যকর খাদ্য দ্রব্যাদি বিএসটিআইয়ের অনুমোদন বিহীন বিস্কিট, রুটি ও প্রসাধনী সামগ্রী বিক্রয় করা হচ্ছে।

 

মাঝেমধ্যে স্টেশনের উর্ধতন কর্মকর্তা লোক দেখানো অভিযান পরিচালনা করে এর আগেই সকল দোকানদারদের সতর্ক করে দেওয়া হয় বলে ব্যপক জনশ্রুতি রয়েছে।

 

স্টেশন এলাকার প্রায় এক কিমি জুরে অবৈধ স্হাপনায় ও প্রতিটি দোকানে রেলওয়ে অবৈধ বিদ্যুত সংযোগ থাকায় সরকারের অর্থ ও বিদ্যুতের অপচয় ঘটছে। এসকল সমস্যার সমাধানের দায় কার? সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সচেতন মহল।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের