ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহের আলোচিত সেই চার প্রতারকের বিরুদ্ধে আদালতে মামলা

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ২:২৮ পূর্বাহ্ণ

সম্প্রতি বহুল আলোচিত ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়নের কুকরাইল গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন হৃদয়ের আউটসোসিং এর মাধ্যমে ফুলবাড়ীয়া সোনালী ব্যাংকে অফিস সহায়ক পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা নগদ ও সাড়ে ৩ লক্ষ টাকার একটি চেকের পাতা আত্মসাৎ করে বলে প্রথমে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার ডিবি পুলিশকে তদন্ত ভারদেন। তদন্ত শেষে ফুলবাড়ীয়া থানায় মামলা রেকর্ডের জন্য পাঠানো হলে অদৃশ্য কারণে মামলা রেকর্ড করেন নি ফুলবাড়ীয়া থানা পুলিশ।

কোন প্রকার উপায়ন্ত না পেয়ে শাহিনুর রহমান শাহীন, পিতা : আঃ মোতালেব তারা মেম্বর, সাং- কুকরাইল, থানা- ফুলবাড়ীয়া, মোঃ পারভেজ মোশারফ, পিতা- মোঃ মজিবুর রহমান, সাইদুল ইসলাম শাকিল, পিতা- হাবিবুর রহমান মাষ্টার, মোঃ রিফাত, পিতা- তাজু সর্ব সাং- মৌশাটেকি, থানা- ত্রিশাল, জেলা ময়মনসিংহ  ৪ জনের নাম উল্লেখ করে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিঃ জুডিঃ ম্যাজিঃ ২নং আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ফুলবাড়িয়া সি.আর. মোঃ নং-১১৫৩/২০২৩সন। ধারা ৪০৬/৪২০/৩৪/৫০৬ দঃ বিঃ।

সিদ্দিকুর রহমান মামলায় উল্লেখ করেন, আসামীগন একদল প্রতারক, ঠকবাজ, বিশ্বাস ভাঙ্গকারী সন্ত্রাসী লোক। শাহিনুর রহমান শাহিন পূর্ব পরিচিত ও প্রতিবেশী। শাহিনুর রহমান আমার ছেলে সাজ্জাদ হোসেন হৃদয়কে চাকরি দিবে বলে আমাকে জানায় তবে ৭ লক্ষ টাকার লাগবে। শাহিনুর রহমান শাহিন এমন প্রস্তব দিয়ে আমার মনে বিশ্বাস জন্মাইয়া স্বাক্ষীদের উপস্থিতিতে সকল আসামীগণ গত ২৪/০৭/২০২৩ ইং তারিখে আমার বসত বাড়ীতে সকাল ১১ টায় এক তোরাতে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা আমার নিকট হতে গ্রহন করেন। একই সাথে ইস্টার্ন ব্যাংক লিঃ জীবন বীমা ভবন দিলকুশা শাখার আমার নামীয় ১০৯১২৬০১১০৫০৭ নং হিসাবের এসবি-০১৫৭৩১২ নং চেকের পাতায় ৩ লক্ষ টাকা উল্লেখ পূর্বক আমার স্বাক্ষরিত পাতাটি সাইদুর রহমান সাকিল আমার নিকট হতে গ্রহন করে।

পরবর্তীতে আসামীগন আমার ছেলের চাকরির জন্য টাকা ও চেকের পাতা গ্রহনের দিন অর্থাৎ ২৪/০৭/২০২৩ইং তারিখে মোস্তফা ট্রেডিং কর্পোরেশন এর নামীয় সোনালী ব্যাংক লিঃ ফুলবাড়ীয়া শাখার অফিস সহায়ক পদের একটি নিয়োগপত্র দেয়।

পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে খোজ নিয়ে জানতে পারি যে, উক্ত নিয়োগ পত্র ভূয়া।

এ বিষয়ে আসামীগনকে জানাইলে তারা গত ১৬/০৯/২০২৩ ইং তারিখে বৈশাখী সিকিউরিটি সার্ভিস লিঃ এর নামীয় ফুলবাড়ীয়া সোনালী ব্যাংক লিঃ ফুলবাড়ীয়া শাখার অফিস সহায়ক পদের আরো একটি নিয়োগ পত্র দেয়। পরবর্তিতে আমি খোজ নিয়ে জানতে পারি যে উক্ত নিয়োগ পত্রটিও ভূয়া।

প্রতারণার বিষয়ে আসামীগনকে গত ২৬/১০/২০২৩ ইং তারিখে রাত ৮ টার সময় দেওখোলা বাজারে জিজ্ঞাসা করলে তারা বলে তুই যদি এ বিষয়ে টাকা বা চেকের পাতা ফেরত চাস তাহলে তোকে মেরে ফেলবো।

আসামীগণ আমার নিকট বিশ্বাস জন্মাইয়া আমার সরল বিশ্বাসে আমার সাথে প্রতারনা করে আমার ক্ষতি করেছে এবং আরো ক্ষতি করার হুমকী দিয়ে যাচ্ছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের