ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ১৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার 

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে একশত ৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জ মোড় থেকে এই বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এই সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী নেত্রকোণার পূর্বধলার শালদিয়াগা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী খায়রুল ইসলামের ছেলে মোঃ পিয়ামকে মাদক বহনকারী গাড়ি সহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মুল্য প্রায় ৫ লাখ টাকা।

 

এ বিপুল পরিমাণ মদ উদ্ধার গত কয়েক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ মদ উদ্ধার বলে পুলিশ জানিয়েছে। এসআই মোঃ তাইজুল ইসলাম এবং এসআই আশরাফুল আলম, সঙ্গীয় এএসআই মোঃ হুমায়ুন কবির-২, এএসআই মাসুম রানা, কনস্টেবল রুবেল মিয়া, জাকির হোসেন এবং ট্রাফিক বিভাগের এটিএসআই মোশারফ হোসেন এই অভিযান পরিচালনা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, মাদকমুক্ত ময়মনসিংহ নগরী গড়তে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় এসআই এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি দল শম্ভুগঞ্জ এলাকায় ডিউটিকালে খবর পায় নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে একটি পিকআপ গাড়ী দিয়ে ভারতীয় তৈরী মদ ময়মনসিংহ শহরের দিকে আসছে।  এ খবরে পুলিশ শম্ভুগঞ্জ মোড়স্থ কিশোরগঞ্জ রোডের মাথায় গাড়ী চেক শুরু করে এবং একটি পিকআপকে সিগনাল দিলে গাড়ী থামিয়ে পিকআপে থাকা ৩ জন পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে পিক-আপে ভারতীয় মদ থাকার কথা স্বীকার করে। পরে পিকআপ গাড়ীর পিছনে ত্রিপল দিয়া ডেকে রাখা  ভারতীয় ১৭০ বোতল মদ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করে পুলিশ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের