তীব্র তাপদাহ থেকে মুক্তি আশায় মাগুরায় ইসতিসকার নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। নামাজ শেষে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টি জন্য আল্লাহ্ তালার রহমত প্রাপ্তির আশায় মোনাজাত করেন ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় খামার পাড়া মাদ্রাসা মাঠে এ নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সবাই মহান আল্লাহ তালার কাছে তাপদাহ থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য রহমত কামনা করে মোনাজাত করা হয়।
শ্রীপুর এলাকার সাধারণ মানুষসহ স্থানীয় মাদ্রাসা ছাত্র ও শিক্ষকগন ইসতিসকার দুই রাকাত নামাজ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
খামারপাড়া বাজার জামে মসজিদের ইমাম কাজী আবুল হাসান এর ইমামতিতে ইসতিসকার দুই রাকাত নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে বৃষ্টির আশায় মাগুরায় মুসল্লিদের অশ্রুসিক্ত প্রার্থনায় মোনাজাত পরিচালনা করেন মওলানা আব্দুল কাদের সিদ্দিকী। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং মুসলিম উম্মাহ্ শান্তির জন্য দোয়া করা হয়।
নামাজ শেষে ইমাম কাজী আবুল হাসান জানান, অনাবৃষ্টি এবং তীব্র তাপদাহের কারণে জনজীবনে দুর্ভোগ বিরাজ করছে। আল্লাহ্ তালার সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি লাভের আশায় খোলা আকাশের নিচে ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় করেন।
স্থানীয় মো. সাইফুল্লাহ বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের মহানবী হযরত মুহাম্মদ (স.) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করেন।
মহানবী হযরত মুহাম্মদ (স.)এর দেখানো পথ অনুসারে মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য মাগুরায় মুসল্লিদের অশ্রুসিক্ত প্রার্থনা করা হয়।
মন্তব্য