ঢাকা , শনিবার , ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

জীবনে প্রতিটিক্ষেত্রে সফলতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ-ধর্মমন্ত্রী

জামালপুর প্রতিনিধি ।।
আপডেটঃ বুধবার, ১ মে, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

জামালপুর জেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন, এদেশের হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি । হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, কিভাবে হজ্বযাত্রীদের আরেকটু বেশি কমফোর্ট দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। বুধবার সকালে জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও গত বছরের তুলনায় এবছর সাধারণ হজ্ব প্যাকেজের খরচ কমানো হয়েছে। সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। ১ মে বুধবার ২০২৪ তারিখে জামালপুরে হজ প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জীবনের প্রতিটিক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। আপনারা যাতে সহি-শুদ্ধভাবে হজব্রত পালন করতে পারেন সেজন্যই মূলত আজকের এই প্রশিক্ষণ। আপনারা যদি প্রশিক্ষণের প্রতি মনযোগী হতে পারেন তাহলে হজের নিয়ম-কানুন, হুকুম-আহকাম, ধারাবাহিক আনুষ্ঠানিকতা- সবকিছুই আয়ত্তে আনতে পারবেন, ইনশাল্লাহ। হজযাত্রীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, নিজেদের গ্রুপের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ সম্পর্ক তৈরি করে নিবেন। গ্রুপের গাইড ও প্রত্যেক সদস্যের মোবাইল নম্বর সংগ্রহে রাখবেন। শুধু প্রয়োজনীয় কাপড়-চোপড় ও অন্যান্য উপকরণ সাথে নেবেন। নিষিদ্ধ কোন দ্রব্যাদি বহন করবেন না। কোনভাবেই দলছুট হবেন না। খাবার-দাবার গ্রহণে অবশ্যই পরিমিতি বোধ থাকতে হবে। সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কোন সমস্যা অথবা অন্য কোন বিষয়ে অভিযোগ বা পরামর্শ থাকলে প্রশাসনিক দলের সদস্যদেরকে জানানোর জন্য পরামর্শ দেন। জামালপুর হাজী ফাউন্ডেশনের আয়োজনে এ বছর জামালপুর থেকে হজে গমনেচ্ছু ব্যক্তিরা এ কর্মশালায় অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রেজ্জাক’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান সানা প্রমূখ বক্তব্য রাখেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী