সারাদেশের ন্যায় ময়মনসিংহ নগরীতে স্কুল কলেজ ফাঁকিবাজ অপ্রাপ্তবয়সী ছেলে-মেয়েরা আড্ডার মাধ্যমে বেপরোয়া উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে। জড়িয়ে পরছে নেশাসহ নানান অপরাধে। রাজনৈতিক কতিপয় প্যানা নেতাদের মিছিল শোডাউনে অংশ নিয়ে ছেলে পেয়ে যাচ্ছে সমবয়সী সার্কেল । নেতা নামধারী বড় ভাইদের আশ্রয় এবং প্রশ্রয়ে হচ্ছে ঐক্যবদ্ধ, গড়ে উঠেছে কিশোর গ্যাং। তুচ্ছ বিষয়ে সংঘাত সৃষ্টির মাধ্যমে জড়িয়ে পরছে দুর্সাহসীক কর্মকাণ্ডে ।
বিভাগীয় নগরী ময়মনসিংহে ইতিপুর্বে বেশ কয়েকটি হত্যার ঘটনাসহ যুবলীগ নেতা সোহাগ’র সন্তানও এই সকল উড়তি বয়সী কিশোর গ্যাংদের কবলে পড়েন।
বিনদনের উৎকৃষ্ট স্থান হিসেবে পরিচিত এই জয়নুল আবেদীন পার্কে ঘুরতে আসা লোকদের ডেকে নিয়ে মারধর, টাকা পয়সা এবং ডিভাইস রেখে দেওয়ার মত ঘটনা ঘটছে । সকালে হাটার জন্য ঘুরতে আসা লোকদের পরতে হয় বিভিন্ন অনাচারে সম্মুখীন। নাম না প্রকাশের শর্তে প্রবীণ এক ভদ্র লোক বিব্রতকর আচরণের বর্ননায় বলেন, ৩০ জুন সকালে হাটার পর বসে আছি, এমন সময় চোখে পরে ১৪ থেকে ১৫ বছরের এক মেয়ে সিগারেট টানছেন । দেখার পর একজন পিতা বা অভিভাবক হিসেবে ঠিক থাকতে না পেরে, মেয়েটিকে বললাম তুমি একি করছো । মেয়েটি সাথে সাথে আমাকে জবাব দিয়ে বললো, আমি আমার বাবার টাকায় সিগারেট খাই, তাতে আপনার কি । এমন জবাবে বাকরুদ্ধ হলাম।
এমন ঘটনা প্রতিনিয়ত হচ্ছে ময়মনসিংহ জয়নুল পার্কে ব্যাট চত্বর ও সাহিত্য সংসদের নিকটে বাদের নিচে চা-স্টল গুলোর আশপাশে।
বিচ্ছিন্ন এই সকল বিষয় আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানা অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন নিজেই এই অভিযানে নেমেছেন।
শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে পার্কে বসে জন্মদিনের কেক কাটা,স্কুল কলেজের ড্রেস পরে নৌকায় বসে আড্ডা দেওয়া সহ বিভিন্ন ধরনের বাজে কাজে সময় নষ্ট না করতে নগরীর শিক্ষার্থীদের সচেতন করতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন আজ দুপুরে ওসি তদন্ত আনোয়ার হোসেন সহ অফিসার এবং ফোর্স নিয়ে জয়নুল পার্কে এই অভিযান করেন ।
অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ঠিক মতো তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, অভিভাবকদের সেই বিষয়ে নজর রাখতে হবে । স্কুল কলেজ চলাকালীন সময়ে পার্কে ড্রেস পড়ে পার্কে প্রবেশ না করার বিষয়ে সচেতনতামূলক প্রচারনার অংশ হিসাবে এই কাজ করছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ ।
অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে আসা ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে ফোনে কথা বলেছেন।
পার্কে আসা বিভিন্ন শ্রেণী-পেশা ব্যক্তিরা পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন।
মন্তব্য