ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ : আহত-২০

ভালুকা শিল্পাঞ্চল প্রতিনিধি ||
আপডেটঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:০০ পূর্বাহ্ণ

ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জামিরদিয়া এলাকায় দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ২০ জন আহত ও ১৪ টি মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এঘটনার খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে ভালুকা উপজেলার হবিরবাড়ি শিল্পাঞ্চল এলাকায় শতাধিক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেন প্রভাবশালী শহিদুল ইসলাম।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জামিরদিয়া এলাকায় অবস্থিত রাইদাহ কালেকশন নামে একটি পোষাক কারখানার ঝুট জনৈক আব্দুল ওয়াদুদের পক্ষে স্থানীয় সাইফুল ইসলাম একটি ট্রাক লোড করেন। এ সময় শহিদুল ইসলামের নির্দেশে স্থানীয় রাসেল মন্ডল, শাহজাহান, ইকবাল, ইসমাঈল, খাজা, মাসুদ, সোহাগ, সুজন, মান্নান, লিখন, মিন্টুসহ দুই শতাধিক লোক অস্ত্রসস্ত্র নিয়ে ট্রাকটি ছিনিয়ে নেওয়ার জন্য হামলা চালায়। এ সময় জিয়া ও সাইফুলের পক্ষের লোকজন তাদেরকে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সুত্রপাত হয়।

সংঘর্ষে আহত হয়েছেন,  মজিবর রহমান (৪৭), শহিদ (৩৮), ফারুক (৩৫), সাকিব (৩০), নাইম (২৪), ইমসাইল (৫৫), সাহিন (৩৮), মোস্তফা (৪৪), নুর ইসলাম (৩৪), সুজন (৩২) ও আনোয়ার (৩০)।
গুরুতর আহত মজিবর, নুর ইসলাম ও সুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় কারখানা মালিক হাফিজ উদ্দিন সহ একাধিক সুত্র জানান, শহিদুল ইসলাম ও তার ছেলে মামুন এবং শহিদুলের ভাই আতিক এর নির্দেশে ওই গ্রুপটি গত ১৫ অক্টোবর ও ১১ নভেম্বর দুই দফা হামলা করে ঝুটের ট্রাক ছিনতাই করার চেষ্টা করেছে। হবিরবাড়ি এলাকায় তার দখলে ১শত ৩৫টিও বেশি কারখানা দখলে রয়েছে এবং তার আত্মীয় স্বজন’রা ওই সব কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এই এলাকায় যেকোন সময় বড় ধরণের ঘটনা ঘটার আশংকা রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত হবিরবাড়ি ও আশপাশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এঘটনার সাথে জড়িত রাসেল মন্ডল জানান, সংঘর্ষের সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা বেশ কিছু মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ঝুট ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরেই দু’পক্ষের মাঝে দ্বন্দ্ব চলছিলো।

ভালুকা মডেল থানার অফিসার ইন-চার্জ শামছুল হুদা খান জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও শিল্পপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ গ্রহন করা হয়েছে ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের