ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুরের ভুমিদস্যু রাসেল বাহিনীর সন্ত্রাসী হামলায় উপজেলার গোপীনাথপুর গ্রামের জাহিদুল ইসলাম মানিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
জানা যায়, গত (২০-ডিসেম্বর) রাত ১২ ঘটিকায় রাসেল এর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী অন্যান্য সদস্যদের নিয়ে জাহিদুল ইসলাম মানিককে বাড়ি থেকে ডেকে বের করে হত্যার উদ্দেশ্যে দেশী অস্ত্র দিয়ে তারা হামলা চালায়। মানিকের আত্মচিৎকারে স্বানীয়’রা এগিয়ে আসলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসী রাসেল মিয়া ও হাদিস মিয়া এবং তার বাহিনী পালিয়ে যায়। গুরুতর আহত মানিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করতে গৌরীপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এই প্রতিনিধি সরেজমিন গেলে, সন্ত্রাসী হামলার শিকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে স্থানীয় মসজিদে প্রচার করেন সাংবাদিক এসেছে সংবাদ সংগ্রহের জন্য। মসজিদের মাইকে ঘোষণা শোনে স্থানীয় অর্ধ-শত এলাকাবাসী হাজির হন।
লোমহর্ষক এই ঘটনা সম্পর্কে এলাকাবাসী জানান, স্থানীয় ভূমিদস্যু রাসেল মিয়া ও তার বাহিনী দীর্ঘদিন যাবৎ জাহিদুল ইসলাম জাহিদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক আত্মসাত করার বিভিন্ন অপকৌশল চালিয়ে আসছে।
গত শুক্রবার ২০-ডিসেম্বর রাতে জাহিদুল ইসলাম মানিককে জমি সংক্রান্ত বিষয়ে মীমাংসার কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসী মোঃ রাসেল মিয়া ও মোঃ হাদিস মিয়ার নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্য শামছুল হক, মোঃ আব্দুর রাজ্জাক, হযরত আলী, মোঃ শাহজাহান, মোঃ বিল্লাল, মোঃ সুমন ও মোঃ সাদ্দাম সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।
বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই রাসেল ও তার বাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলে জাহিদুল ইসলাম মানিককে। তাদের হাতে থাকা ধারালো রামদা, দা, কুড়াল ও চাপাতি দিয়ে জাহিদুল ইসলাম মানিককে হত্যার উদ্দেশ্যে মোঃ রাসেল মিয়া ও হাদিস মিয়া সহ অন্যান্য সদস্যরা কুপিয়ে রক্তাক্ত করে।
মানিকের আত্মচিৎকার আমরা বেড়িয়ে আসলে তারা চলে যায়। রক্তাক্ত আহত জাহিদুল ইসলাম মানিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভূমিদস্যু সন্ত্রাসী হামলায় আহত জাহিদুল ইসলাম মানিক এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান, রোগীর (মানিকের) মাথা ও সমস্ত শরীরে গভীর আঘাতের ক্ষত রয়েছে। রোগী সুস্থ হলেও স্বাভাবিক জীবনযাপন করতে বেশ সমস্যা হবে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই ঘটনার ন্যায়-বিচারের দাবি জানিয়ে বলেন, এই অঞ্চলের জলপথ ভূমিদস্যু ও সন্ত্রাসী রাসেল মিয়া ও হাদিস মিয়া এবং তার বাহিনী জিম্মি করে রেখেছে। রাসেল মিয়া ও হাদিস মিয়া এবং তাদের বাহিনীর কাছ থেকে বাঁচতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
অভিযোগের প্রেক্ষিতে গৌরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ মালিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য