ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

১০ বছর আগে ড. ইউনূসকে নিয়ে কী বলেছিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক ||
আপডেটঃ শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৯ পূর্বাহ্ণ

বক্তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। ঘটনাস্থল মুম্বাই, তারিখ ৩ জানুয়ারি-২০১৫। যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা, তিনি আর কেউ নন-‘গরিবের ব্যাংকার’ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

প্রায় এক দশক পর যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হলেন। বক্তার কথাগুলো ছিল – ‘আজ আমাদের সঙ্গে এমন একজন নোবেল বিজয়ী আছেন, সমাজবিজ্ঞান নিয়ে যার নিজস্ব ব্যাখ্যা ও রূপায়ণের সুবাদেই সমাজের দরিদ্রতমরা তাদের জীবনেও আশা, সুযোগ আর মর্যাদার সন্ধান পেয়েছেন।’

যে মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি এই কথাগুলো বলছিলেন, সেটা ছিল ভারতের ১০২তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান। এই বিজ্ঞান কংগ্রেস হলো ভারতের সামগ্রিক বিজ্ঞানচর্চা তথা বিজ্ঞানীদের সবচেয়ে মর্যাদাব্যঞ্জক বার্ষিক সম্মেলন। চিরাচরিতভাবে ভারতের প্রধানমন্ত্রীরাই এই সম্মেলন উদ্বোধন করে থাকেন, আর নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর সেটাই ছিল দেশের প্রথম বিজ্ঞান কংগ্রেস।

মুম্বাইয়ের সেই সম্মেলনে মোট পাঁচ জন নোবেল বিজয়ীকে আমন্ত্রণ জানানো হয়েছিল– যার মধ্যে চার জন বিজ্ঞানের বিভিন্ন শাখায় নোবেল পেয়েছিলেন, আর পঞ্চম জন ছিলেন শান্তিতে ২০০৬ সালের নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী মোদির হাত থেকে সম্মাননা গ্রহণ করার পর ড. ইউনূস বিজ্ঞান কংগ্রেসের প্রায় ২০ হাজার প্রতিনিধির সামনে প্লেনারি সেশনে ভাষণও দিয়েছিলেন।

প্রথাগত অর্থে বিজ্ঞানী না হলেও ড. মুহাম্মদ ইউনূসকে যে ভারতের বিজ্ঞান কংগ্রেসে আমন্ত্রণ জানানো হয়েছিল, তা কিন্তু ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের আগ্রহেই। সে সময় নরেন্দ্র মোদির কার্যালয়ে যুক্ত ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় আমলা জানালেন, ‘নরেন্দ্র মোদি আসলে ছিলেন ড. ইউনূসের কাজের গুণগ্রাহী। তিনি মনে করেছিলেন, বিশ্বের একজন অগ্রগণ্য ‘সমাজবিজ্ঞানী’ হিসেবে ড. ইউনূস যদি মুম্বাইয়ে আসেন, তাহলে ভারতের বিজ্ঞান কংগ্রেসই উপকৃত হবে।’

ড. মুহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পান (২০০৬), তখন নরেন্দ্র মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। বস্তুত তখন থেকেই তিনি ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক তথা ক্ষুদ্রঋণ প্রকল্পের কাজকর্ম খুব নিবিড়ভাবে ফলো করে আসছেন। গুজরাট রাজ্যেও সমবায় আন্দোলনের একটি খুব সমৃদ্ধ ইতিহাস আছে, সেখানে ড. ইউনূসের প্রবর্তিত মাইক্রোফিন্যান্স বা ক্ষুদ্রঋণ কীভাবে গরিব মানুষের কাজে আসতে পারে, তা নিয়েও মোদির রাজ্য সরকার ভাবনা-চিন্তা করেছিল।
২০১৪-তে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও ড. ইউনূসকে ঘিরে নরেন্দ্র মোদির ব্যক্তিগত আগ্রহ কিন্তু কমেনি। যার প্রমাণ শুধু মুম্বাইতেই নয়, তারপর ২০১৭ সালে অন্ধ্র প্রদেশের তিরুপতিতে অনুষ্ঠিত ভারতের ১০৪তম বিজ্ঞান কংগ্রেসেও মুহাম্মদ ইউনূসকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
যথারীতি সেই পদক্ষেপও নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের ঐকান্তিক আগ্রহেই। ২০১৫ সালে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে ও তার ঠিক দু’বছর পর তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কংগ্রেসের দুটি অনুষ্ঠানেই নরেন্দ্র মোদি নিজের হাতে ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেন, সম্মাননা জ্ঞাপন করে মানপত্র অর্পণ করেন।

মনে রাখতে হবে, মুম্বাই ও তিরুপতিতে যখন ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ অতিথি হিসেবে ভারত সরকার আমন্ত্রণ জানাচ্ছে, তখন কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক রীতিমতো তিক্ত হতে শুরু করেছে – তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হচ্ছে। অথচ ঢাকা ও দিল্লির সরকারের মধ্যে তখন অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত ড. মুহাম্মদ ইউনূসকে গুণীজনের প্রাপ্য সম্মান জানাতে দ্বিধা করেনি। মুম্বাইয়ের বিজ্ঞান কংগ্রেসে সংবর্ধনা জ্ঞাপন ও স্বর্ণপদক প্রদানের পর ড. মুহাম্মদ ইউনূস-সহ আমন্ত্রিত অন্য নোবেল বিজয়ীরা সেদিন বিকালেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে চা-চক্রেও মিলিত হয়েছিলেন।

‘ইউনূস সেন্টারের’ হোমপেজ জানাচ্ছে, ‘অধ্যাপক ইউনূস ছাড়াও প্রধানমন্ত্রীর মোদির সঙ্গে সেই চা-চক্রে উপস্থিত ছিলেন ২০০১ সালে মেডিসিনে নোবেলজয়ী লন্ডনের পল নার্স, ২০০২ সালে কেমিস্ট্রিতে নোবেলজয়ী সুইজারল্যান্ডের কার্ট উর্ট্রিচ, ২০০৯ সালে কেমিস্ট্রিতে নোবেলজয়ী ইসরায়েলের অ্যাডা ই য়োনাথ, ২০১৩ সালে মেডিসিনে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের র‍্যান্ডি শেকম্যান।’

‘বিজ্ঞান ও প্রযুক্তির জগতের সর্বাধুনিক অগ্রগতিগুলো কীভাবে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় এবং সেরা প্রতিভাদের বিজ্ঞানের জগতে আসতে আকৃষ্ট করা যায়, তা নিয়ে তাদের মধ্যে খোলাখুলি মতবিনিময়ও হয়েছিল।’ এর দু’বছর পর তিরুপতির বিজ্ঞান কংগ্রেসেও একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়, নিজেদের মধ্যে মতের আদান-প্রদান করেন নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূস। তাদের ব্যক্তিগত সম্পর্ক আরো নিবিড় হয়।

ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা কেউ কেউ বলছেন, গত ৮ আগস্ট সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঢাকায় অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই যে প্রধানমন্ত্রী মোদি তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন– এর পেছনে একটা বড় কারণ হলো তিনি অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগতভাবে চেনেন, তার কাজকে সম্মান করেন। ‘নয়তো যে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়েই ভারতের সংশয় আছে, তার প্রধানকে এত তাড়াতাড়ি প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানাতেন বলে আমার মনে হয় না। ড. ইউনূস ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে, অন্য কেউ হলে হয়তো এটা হতো না’, বলছিলেন ভারতের একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ।

এরপর অবশ্য অক্টোবরে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক আয়োজনের অনুরোধ ভারত পাশ কাটিয়ে গেছে– কিন্তু সেখানে ভারতের দিক থেকে কিছু ‘কূটনৈতিক বাধ্যবাধকতা’ও ছিল।

তবে থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে (যা আগামী দু-তিন মাসের ভেতরে হওয়ার কথা) দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা দিল্লি বা ঢাকা, কেউই নাকচ করছে না। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে যেটুকুই অস্বস্তি থাক, এই সম্পর্কের ক্ষেত্রে রূপালি রেখাটা হলো দুই দেশের দুই নেতাই পরস্পরকে নিবিড়ভাবে চেনেন ও জানেন, আর সেটাও বহু বছর ধরে!

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের