ঢাকা , রবিবার , ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ়, ১৪৩৩

ময়মনসিংহে ভোক্তার অসাবধানতায় জরিমানাসহ পুজি হারালেন মাংস বিক্রেতা রহিম

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে কুকুর গরু কামড়েছে এমন অভিযোগে “রহিমের গোস্তের দোকান” নামক এক দোকানে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে প্রায় ১শত ২০ কেজি গোমাংস বিনষ্ট করাসহ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে । এ সময়ে মূল অভিযোগকারী  সবুজ কসাই বীরদর্পে ক্ষতিগ্রস্থ মাংস বিক্রেতাকে বলেন “কেমন দেখাইলাম”!

গত মঙ্গলবার (৪ মার্চ)  দুপুরে ময়মনসিংহ নগরীর শম্ভগঞ্জ বাজারে ভোক্তা অধিকার এর নেতৃত্বে  প্রানী সম্পদ ও কোতোয়ালী মডেল থানা পুলিশের সমন্বয়ে কৌশলগত অভিযোগকে আমলে নিয়ে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় ব্যবসায়ী সুত্র জানান, কৌশলগত অভিযোগে ভিত্তিতে পরিচালিত ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে কুকুরে কামরানো গরুর মাংসের কোন আলামত জব্দ বা ল্যাব টেষ্ট অথবা ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়ে জীবাণু আছে কি না এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করেই ঐ দোকানের প্রতিপক্ষ কয়েকজনের মতামতের ভিত্তিতে গোমাংস বিনষ্ট ও জরিমানা আদায়কে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

“রহিমের গোস্তের দোকান” এর সত্ত্বাধিকারী মোঃ আব্দুর রহিম জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ৫/৭ জন তার দোকানে গিয়ে চাঁদাদাবী করেন, সে দিতে অস্বীকৃতি জানালে তাকে বলে তুই কুকুরে কামরানো গরুর মাংস বিক্রি করছিস মজা দেখাচ্ছি। এমন কথা বলে হুমকি দেওয়ার পাশাপাশি কৌশলগত কাল্পনিক অভিযোগ করে ভোক্তা অধিকারকে দোকানে নিয়ে আসে।

রহিম আরও বলে, তার অনুপস্থিতিতেই প্রভাবশালী কয়েকজনের ভিত্তিহীন কথা আমলে নিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি কোনো প্রকার পরিক্ষা নিরীক্ষার তোয়াক্কা না করে প্রায় ১শত ২০ কেজি গোস্ত বিনষ্ট  করা হয়। ঠুনকো ভিত্তিহীন তথ্য আমলে নিয়ে রাস্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরের দ্বায়িত্বশীল কর্তাব্যক্তিগন অসাবধানতার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমারমত সাধারন মানুষের পুজি ছিনিয়ে না নিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দুঃখ প্রকাশ করে বলেন, আমারমত নিরীহ সাধারন মানুষের হাট বাজারে সুনামের সাথে ব্যবসা করা কঠিন হয়ে গেছে।

স্থানীয় সিরাজুল ইসলাম জানান, ভোক্তা অধিকারের লোকজন এসে গোস্ত বিনষ্ট করে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করলে রহিম ও তার ঘনিষ্ঠজন দোকানে না থাকায় রহিমের পক্ষে আমি স্বাক্ষর করে জরিমানার টাকা পরিশোধ করেছি।

এবিষয়ে প্রানী সম্পদের ভেটেরিনারি সার্জন ডা. সোলাইমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, গোস্ত জব্দ করার সুযোগ নাই, ল্যাব টেস্ট করা হয়নি, উপস্থিত স্থানীয়দের মতামতের উপর ভিত্তি করে খাওয়ার অনুপযোগী হিসেবে গোস্ত মাটিতে পুতে ফেলা হয়েছে।

ভোক্তা অধিকারের এডি জানান, যথাযথ নিয়ম মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে। যিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন তিনি দোষ স্বীকার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী একাধিক সুত্র জানায়, সবুজ কসাইয়ের ব্যবসায়ী প্রতিহিংসা ও তার ইন্ধনে একটি প্রভাবশালী মহল ভুল তথ্য দিয়ে ভোক্তা অধিকারকে ব্যবহার করেছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ভোক্তা অধিকার অভিযান খুবই প্রয়োজনীয় তবে ভোক্তা অধিকার যেন যথাযথ নিয়ম মেনে অভিযান পরিচালনা করে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন। এক্ষেত্রে ভোক্তা অধিকারের আরও সচেতন হতে হবে যেন তাদের ভুল তথ্য দিয়ে ব্যক্তি স্বার্থে কোন এজেন্ডার বাস্তবায়ন না হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক