ময়মনসিংহে গুরু নানক এর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরী সহ ভারতীয় গুরু নানক ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় হয়েছে।
ময়মনসিংহে বিভিন্ন স্থান পরিদর্শন কালে সোমবার ২২ এপ্রিল ২০২৪ বিকেলে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে ‘মন্দির গুঁড়িয়ে ময়মনসিংহ প্রেসক্লাব নির্মাণ’ সংক্রান্ত নিউজ এর প্রসঙ্গ উঠে আসে। সিএস নক্সা , আরওআর দাগ খতিয়ানসহ ভূমি সংশ্লিষ্ট সকল বৈধ কাগজপত্র তাপস পাল চক্রবর্তীর নিকট হস্তান্তর করেন সাংবাদিক জহর লাল দে হস্তান্তর করেন।
এসময় সাংবাদিক শিবলী সাদিক খান, ওয়াহিদুজ্জামান আরজু, মাইন উদ্দিন উজ্জ্বল ও মোঃ তসলিম সরকার সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ প্রেসক্লাব সভাপতি জেলা প্রশাসক যার নেতৃত্বে ভূমির কাগজ পত্রের জটিলতা সৃষ্টি করেন। প্রথমে জেলা প্রশাসক ময়মনসিংহ নামে, পরে সাধারন সম্পাদক ময়মনসিংহ প্রেসক্লাব নামে মন্দিরের জায়গায় বিআরএস রেকর্ড দেখানো হয়। স্থাপনা সহ ভূমির লিজ দেওয়া হয় ময়মনসিংহ প্রেসক্লাবের নামে। যেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করে পজেশন বিক্রয়, হস্তান্তর, ভাড়া দিয়ে লুটে নিচ্ছে কোটি কোটি টাকা। এমন আলোচনা উঠে আসলে গুরু নানক সম্প্রদায় নেতৃবৃন্দ বিষ্ময় প্রকাশ করেন।
গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরী বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে সাংবাদিকদের জানান।
মন্তব্য