ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (বিপিএম, পিপিএম) ৪মে ২০২৪(শনিবার) সকালে পুলিশ পরিদর্শক হতে সদ্য সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো: আমজাদ হোসেন এবং পুলিশ পরিদর্শক হতে সদ্য সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো: বেলায়েত হোসেনকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এবং জেলা পুলিশের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (বিপিএম, পিপিএম) পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি তাদের পেশাগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এম.এম. মোহাইমেনুর রশিদ, এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা দ্বয়ের পরিবারবর্গ।
মন্তব্য