ঢাকা , বুধবার , ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

শেরপুরে দুই সন্তানের জনকের লালসার শিকার কিশোরী : অতঃপর অন্তঃসত্ত্বা

শেরপুর থেকে মোহাম্মদ দুদু মল্লিক ।।
আপডেটঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ণ

শেরপুরে দুই সন্তানের জনক শফিকুল ইসলাম(৫০) এর লালসার শিকার হলেন জুই(১৩) নামের এক কিশোরী। তাদের অবৈধ মেলামেশার ফলে ঐ কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনাটি ঘটেছে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া কবিরাজপাড়া গ্রামে। ধর্ষক শফিকুল ইসলাম একি এলাকার মৃত আলী আকবরের ছেলে।

এলাকাবাসী ও অন্তঃসত্ত্বা জুঁই এর পরিবার সুত্রে জানা গেছে, কিশোরী জুঁই এর মা ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। ভিক্ষাবৃত্তির কারণে প্রায় সময়েই তার মা বাড়ীর বাইরে থাকতো। এই সুযোগে জুঁই এর প্রতিবেশী ও দুই সন্তানের জনক শফিকুল ইসলাম আনুমানিক ৭/৮ মাস পূর্বে জোরপূর্বক জুঁইকে ধর্ষণ করে। এরপর থেকে প্রায সময়ই জুঁই এর ইচ্ছার বিরুদ্ধে মেলামেশা করতো শফিকুল। লোকলজ্জার ভয়ে জুঁই বিষয়টি গোপন করে রাখে। কিন্তু বিধিবাম! জুঁই এর ৬ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি সকলের সন্মুখে চলে আসলে তাদের এই গোপনীয়তা ফাঁস হয়ে পড়ে। শুরু হয় এলাকায় কানাগুসা।

একপর্যায়ে গ্রাম্য মাতাব্বরগণ বিষয়টি দামাচাপা দিতে ওই কিশোরীকে ২০-৩০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেয়। এতে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিয়ে করার দাবী জানালে শফিকুল সহ তার পরিবার অস্বীকার করে। অপরদিকে অন্তঃসত্ত্বা কিশোরী জুঁই ও তার পরিবারকে আইনের আশ্রয় নিতে বলা হলে তারা একদিকে হত-দরিদ্র ও ভিক্ষুক, অপরদিকে শফিকুলের পরিবার প্রভাবশালী হওয়ায় আইনের আশ্রয় নিতেও ভয় পাচ্ছে। সেইসাথে ওই এলাকার একটি চক্র বিষয়টি ভিন্ন খাতে নেয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অন্তঃসত্ত্বা কিশোরী জুঁই এই প্রতিনিধিকে জানান, আমি শফিকুলের লালসার শিকার। সে আমাকে জোরপূর্বক বহুবার ধর্ষণ করেছে। সে আমাকে বিবাহ না করলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোন পথ নেই। আমি সমাজ ও প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আমি লোকমুখে বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত ওই কিশোরী বা তার পরিবার কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। তারা অভিযোগ করলে আমি আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলেও জানান তিনি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা