ঢাকা , শনিবার , ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

তিস্তায় নৌকাডুবির তৃতীয় দিনেও নিখোঁজদের সন্ধান মেলেনি

কুড়িগ্রাম প্রতিনিধি ।।
আপডেটঃ শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৪:১৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজরা ইউনিয়নে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে অব্যাহত উদ্ধার অভিযান তৃতীয় দিন আজ। শুক্রবার (২১ জুন) সকালে তিস্তায় আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি’রা। তৃতীয় দিন সকাল পর্যন্ত নিখোঁজ ছয় যাত্রীর সন্ধান মেলেনি। তাদের ভাগ্যে কী পরিনতি হয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বজন ও উদ্ধারকর্মীরা।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব অফিসার মো: আব্বাস আলী জানান, শুক্রবার তৃতীয় ও শেষ দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুই জন ডুবুরি ও তাদের এক সহযোগী এবং ফায়ার সার্ভিসের জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা নদী তীরে উপস্থিত রয়েছেন। তবে নদীর প্রবাহিত পানির স্রোত অস্বাভাবিক থাকায় উদ্ধার কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, ‘ঘটনার তিন দিনেও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে তা আল্লাহ ভালো জানেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। নদীতে তীব্র স্রোতে থাকায় ডুবুরিরা ঠিকভাবে কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছেন।’ শুক্রবার অভিযানের সমাপ্তি টানা হবে বলেও জানান তিনি।

এদিকে, নৌকাডুবির ঘটনায় এক দম্পতি ও তাদের এক সন্তানসহ ছয় যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের সূত্রে জানা গেছে। তীব্র স্রোতে অশান্ত তিস্তায় বৃহস্পতিবার দিনভর উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ যাত্রীদের কারও সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান স্থগিত করে শুক্রবার সকালে আবারও শুরু হয়।
নিখোঁজ যাত্রী আনিছুর রহমানের বাবার বরাতে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমান জানান, আনিছুরের বাবা তার ছেলে, পুত্রবধূ এবং নাতনির নৌকায় থাকা ও নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ অপর তিন যাত্রীও শিশু বলে স্বজনদের সূত্রে জানা গেছে।
তিনি আরও বলেন, নদী অশান্ত। প্রতিকূলতার থাকা সত্যেও ডুবুরি’রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলের ভাটিতে চিলমারী ও সুন্দরগঞ্জ এলাকায় নিখোঁজদের সন্ধানে আমরা নজরদারি রেখেছি। এ ছাড়াও হরিপুর সেতুর কাছেও টিম রাখা হয়েছে। নিখোঁজদের সন্ধানে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবারও উদ্ধার অভিযান চলবে।
উল্লেখ্য, গত বুধবার (১৯ জুন) সন্ধ্যার দিকে উলিপুরের বজরা ইউনিয়নের খামারদামার হাট এলাকার কাছে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় নারী ও শিশুসহ ২৫ জন যাত্রী ছিলেন বলে উদ্ধার হওয়া যাত্রীদের দেওয়া তথ্যে জানা যায়। উলিপুরের বজরা পুরান বাজার এলাকা থেকে তারা তিস্তা নৌপথে রংপুরের পীরগাছা এলাকার পাওটানা গাবুরারচর গ্রামে ফিরছিলেন। এ সময় বজরা ইউনিয়নের খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার শিকার হওয়ার পরপরই বুধবার রাতেই ১৮ জনকে জীবিত এবং আয়শা নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এখনও নিখোঁজ রয়েছেন ছয় জন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী