ঢাকা , শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত ।।
আপডেটঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১:২২ পূর্বাহ্ণ

‘সকল সাংবাদিকদের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় দিনাজপুরের ১৩টি উপজেলার সাংবাদিকগণের উপস্থিতিতে দিনাজপুর কালীতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব হল রুমে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সভাপতি মমিনুর রশিদ শাইন বলেন,  পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার অনুসারীরা বরাবরই মুক্ত গণমাধ্যম ও স্বাধীন মতপ্রকাশের পথে বাঁধা সৃষ্টি করে এসেছে। তাদের শাসনামলে বারবার দেখা গেছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল, কলমের স্বাধীনতাকে অবরুদ্ধ করা হয়েছিল।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম হিরু বলেন, পলাতক স্বৈরাচার আওয়ামী লীগ সরকার চেয়েছিল একটি নিস্তব্ধ সমাজ গড়তে, যেখানে সত্য প্রকাশের কোনো জায়গা থাকবে না। কিন্তু ইতিহাস সাক্ষী, যেকোনো স্বৈরাচারই চিরস্থায়ী নয়। স্বাধীন মতপ্রকাশের জন্য লড়াই করা মানুষের শক্তি কখনোই স্তব্ধ হয় না। আজ আমরা সেই লড়াইয়ের প্রয়োজনে ঐক্যবদ্ধ, যেখানে স্বাধীন গণমাধ্যম থাকবে, সত্য কথা বলার অধিকার থাকবে, এবং জনগণের কণ্ঠ কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না।

উপস্থিত ছিলেন প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, বিশেষ অতিথি সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ, সহকারী সচিব সাজ্জাদুর রহমান সাজু, রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মোখলেছুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর মোঃ সিরাজুস সালেহিন, সাধারণ সম্পদক কামরুল ইসলাম রাসেল, দিনাজপুর জেলা জাতীয়তাবাদী বাস্তুহারা দলের সাধারণ সম্পদক শাহজালাল রোজ, দিনাজপুর পৌর বিএনপির সহ সভাপতি মো. আব্দুল্লাহ প্রমুখ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা