ঢাকা , সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

যতদিন বেঁচে আছি সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার হতে দিবো না : মেজর হাফিজ

ভোলা থেকে খন্দকার নিরব ।।
আপডেটঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ

ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডাকবাংলো হল রুমে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে অস্থিতিশীল করে আজ্ঞাবহ সরকার বসিয়ে বাজার দখলে নিতে চায় ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব মোঃ শাজাহান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান মায়া, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব আঃ গফুর, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, সম্পাদক মোঃ সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরিফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহীন আলম অভি, সোহেল তানভীর, শাহরিয়ার সেজান, কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, মোঃ সজীব প্রমুখ।

মতবিনিময় শেষে, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত আলমগীর খোকনের কবর জিয়ারত করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের