ঢাকা , শুক্রবার , ২৬ জুন, ২০২৬, ১২ আষাঢ়, ১৪৩৩

৫৩ বছরে শাসকরা এদেশ থেকে বৈষম্য দূর করতে পারেনি -মুফতি ফয়জুল করিম

দিনাজপুর থেকে অমর গুপ্ত ।।
আপডেটঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১:০৭ পূর্বাহ্ণ

ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে কোন দেশের দল কিংবা নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। বারবার এমন পরিবর্তন ঘটেছে। আমরা ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে আমরা বৈষম্য থেকে মুক্তি আর শান্তি পাবো। কিন্তু কি দেখলাম, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত এই ৫৩ বছর যারা দেশ শাসন করেছে তারা কেউই এদেশ থেকে  বৈষম্য দূর করতে পারেনি, মানুষকে শান্তি দিতেও পারেনি, মানুষকে মুক্তি দিতেও পারেনি।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের ফুলবাড়ী সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিহত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর মহানগর শাখার সেক্রেটারী মো. আমিরুল ইসলাম পিয়াল, দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা. নূর আলম সিদ্দিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, আবারও আমরা ২০২৪ সালে ৫ আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলাম। ছাত্র-জনতা ঐক্য হয়ে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, বৈষম্য দূর করার জন্য আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে, জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিষ্ট সরকারকে হটিয়েছিলাম। জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য আমরা ঝাপিয়ে পড়েছিলাম, দুর্নীতি দূর করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, ৫ আগস্টের পরে আবারও সেই বৈষম্য, আবারও জুলুম, অত্যাচার আবারও অবিচার, আবারও দুর্নীতি, আরও চাঁদাবাজী, আবারও হত্যা, ধর্ষণ, খুন। এরজন্য আমরা আন্দোলন করিনি। এর জন্য রক্ত দেইনি। এর জন্য এতগুলো মানুষ শহিদ হয়নি। এতো দিন চাঁদা কালেকশন করেছে লেন্টু, এখন চাঁদা কালেকশন করে ফেন্টু, এতেদিন চুরি করছে লন্টু, এখন চুরি করে কেল্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। হাজারও শাসকের পরিবর্তন হয়েছে। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামি আন্দোলন বাংলাদেশ পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক