ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

রওশন এরশাদ ও ফারুকীকে আসামী করে ময়মনসিংহে আদালতে মামলা

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

রওশন এরশাদ ও মুস্তাকিম বিল্লাহ ফারুকী : ফাইল ছবি

সাবেক বিরোধী দলীয় নেতা ও ১৪৯-ময়মনসিংহ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদ এবং মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে অভিযুক্ত করে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ময়মনসিংহে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা। আদালত বাদীর জবানবন্দি গ্রহন করে আবেদনটি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পি,বি,আই) কে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল (৪৮) পিতা- মৃত ইব্রাহীম পারভেজ অ্যাডভোকেট, সাং- ২৭/মোহাম্মদ আলী রোড ময়মনসিংহ সিটি কর্পোরেশন, থানা- কোতুয়ালী, জেলা- ময়মনসিংহ বাদী হয়ে ময়নসিংহের বিজ্ঞ সিনি: জুডি: ম্যাজি: ১ নং আমলী আদালত হাজির হয়ে ফৌজ ধারী দণ্ডবিধির ৩৪১/৩৮৭/৩৪ দঃ বিঃ ধারায় আবেদন করেন।

আবেদনে অভিযুক্ত’রা হলেন, ১। রওশন এরশাদ (৮৫), স্বামী- মৃত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সাং- সুন্দর মহল গঙ্গাদাস গুহ রোড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন থানা- কোতুয়ালী জেলা- ময়মনসিংহ। ২। মোস্তাকিম বিল্লাহ ফারুকী (৫৮) পিতা- মৃত আশরাফ ফারুকী, সাং- দিক পাইত, থানা-জামালপুর সদর, জেলা- জামালপুর (সাবেক জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ) সহ ১০/১২ জন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় ২য় তলার ব্যক্তিগত রুমে। দেখিলে চিনিবে।

বাদী তার আবেদনে উল্লেখ করেন, ঘটনার তারিখ ও সময়:- তাং- ১৪/১২/২০১৩ ইং তারিখ মোতাবেক বাংলা ১৪২০ সনের ৩০ অগ্রহায়ন রোজ শনিবার, দিবাগত রাত অনুমান ০৭:৩০ ঘটিকায়।
বাদীর আবেদনের বিবরণের জানাযায়,  উপরোক্ত মোকদ্দমার বাদী বাংলাদেশ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনে অংশ গ্রহণ করিয়া নির্বাচনে প্রদ্বিন্দ্বতা করার জন্য বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) এর যোগ্য প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করিয়া বিগত ইং ০৫/১২/২০১৩ তারিখ রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন ও জেলা প্রশাসক, ময়মনসিংহ এর কার্যালয় বাদীর দাখিলী মনোনয়ন প্রার্থী যাচাই বাচাই পূর্বক বৈধ ঘোষনা করায় বিগত ১৩/১২/২০১৩ তারিখ মনোনয়ন পত্রটি বৈধ বলিয়া ঘোষনা করার পর বিগত ইং ১৪/১২/২০১৩ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার দলীয় প্রতিক “কুড়ে ঘর” নির্ধারণ করার পর ঐদিন দিবাগত রাত অনুমান ০৭:৩০ ঘটিকার সময় বাদীকে তাহার ময়মনসিংহ শহরের নিজস্ব বাসা হইতে অজ্ঞাতনামা সাদা পোষাকের ১০/১২ জন লোক ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভয়ভীতি প্রদর্শন করিয়া রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসিয়া ১ নং আসামীর প্ররোচনায় ও ২ নং আসামীর প্রত্যক্ষ সহযোগীতায় ও তত্ত্বাবধানে ২ নং আসামীর ময়মনসিংহ শহরস্থ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর কার্যালয়ে বেআইনীভাবে আটক রাখিয়া মৃত্যুর ভয় প্রদর্শন পূর্বক মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য স্বাক্ষর নিয়া ও উক্ত স্বাক্ষর ব্যবহার করিয়া বাদীর বৈধ মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়া বাদীর অপূরনীয় ক্ষতি করিয়াছে। বিধায় ন্যায় বিচারের আশায় রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় হুজুরাদালতে মোকদ্দমা দায়ের করিতে বিলম্ব হইল। অত্র দরখাস্তের সহিত ফিরিস্তি মূলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হইল।

সেমতে হুজুর সমীপে বিনীত আরজ, উপরোক্ত অবস্থাধীনে সুবিবেচনা পূর্বক আসামীগনের বিরুদ্ধে ৩৪১/৩৮৭/৩৪ দঃ বিঃ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের আদেশ দিয়া সুবিচার করিতে মর্জি হয়।

বিজ্ঞ আদালত বাদীর জবানবন্দি গ্রহন করে আবেদনটি ময়মনসিংহ পিবিআই কে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন ।

মামলার বাদীপক্ষ আইনজীবী মোঃ বিল্লাল হোসেন বলেন, বাদী সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অপরদিকে দেশে সাধারন ভোটাররা হারিয়েছে তাদের ভোটের অধিকার। স্বাধীন বাংলাদেশের সাধারন মানুষকে অধিকার থেকে আর কেহ দূরে রাখতে চেষ্টা না করতে পারে, সেজন্য আইনের শাসন প্রতিষ্ঠায় বাদী ন্যায় বিচার প্রার্থনা করেছি আদালতে। বিজ্ঞ আদালত আবেদনটি আমলে নিয়েছেন । আমরা ন্যায় বিচার পাবো ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের