গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর এর পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর এর পদত্যাগের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স মোছাঃ হামিদা খাতুন, মোছাঃ শাকিলা বেগম, মোছাঃ লায়লা আরজুমান, মোছাঃ বেদেনা খাতুন, মোছাঃ ছবিনা বেগম, মোছাঃ সুরাইয়া বেগম, মোছাঃ মহসিনা বেগম ও মোছাঃ নাসরিন আক্তার, মিডওয়াইফ মোছাঃ মায়ানুর, শান্তনী রানী প্রমুখ।
মানববন্ধনের সমাবেশ থেকে বক্তারা, নার্সদের নিয়ে জঘন্য কটুক্তিকারি নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর এর পদত্যাগ দাবি করেন। কেই সাথে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রোর পদে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়ণের দাবি জানানো হয়।
মন্তব্য