ঢাকা , বুধবার , ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩

ফুলবাড়ীয়ায় অনুমোদনহীন হারবাল ওষুধসহ আটক এক

এম.এ. আজিজ ||
আপডেটঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চক রাধাকানাই গ্রামে অনুমোদন ছাড়াই হারবাল ওষুধ তৈরি করার অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬-জুলাই) রাতে ফুলবাড়িয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করেন। সে উপজেলার ছাইতানতলা এলাকার বাসিন্দা।

অভিযানে ফুলবাড়ীয়ার বালিয়ান ইউনিয়নের একটি বাড়ির নিচতলার ভাড়া করা কক্ষ থেকে প্রায় ২১ লাখ টাকার অনুমোদনহীন উত্তেজক হারবাল ওষুধ, সিরাপ, হালুয়া, তেল, পাউডার ও উৎপাদনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযান চালানোর সময় সাইদুলের সাথে থাকা আরো কমপক্ষে ১০/১২ জন পালিয়ে যায়।
জব্দকৃত আলামতের মধ্যে ছিল- শত শত বোতল ও কৌটা ভর্তি ক্যাপসুল, সিরাপ, তেল, প্রিজারভেটিভ, কাঁচামাল, লেবেল, ক্যাপসুল তৈরির মেশিন ও প্যাকেট সিলিং মেশিন।

এবিষয়ে সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার ওসি রুকনুজ্জামান জানান, আটক সাইদুল কোনো অনুমোদনের কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে ফুলবাড়ীয়া উপজেলার চৌদার গ্রামে অনলাইন হারবাল ব্যবসার নামে প্রতারণার অভিযোগও রয়েছে। সেখানে অর্ধশতাধিক ব্যক্তি এই ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়।

পুলিশ জানায়, প্রতারণার একটি মামলায় ওই এলাকার কয়েকজনের নাম রয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে। ওসি আরো জানান, অনুমোদনহীন ওষুধ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা