ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন

অমর চাঁদ গুপ্ত অপু (দিনাজপুর) ।।
আপডেটঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৪ পূর্বাহ্ণ

দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন ক্ষতিগ্রস্ত ১৩টি গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকাবাসী তাদের ক্ষতিপূরণের ৬ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে।  রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় খনির গেটের সামনে বিক্ষোভ-সমাবেশসহ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।

বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে ৬ দফা দাবিতে খনির গেটের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ১৩টি গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

বিক্ষোভ প্রদর্শন শেষে ৬দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে ৬ দফা দাবির ন্যায্যতা ও যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদকআলী বেরুনী, সাতার ইকবার নয়ন, আবেদ আলী, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুর রহমান বাচ্চু, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, হোসেন আলী, মহারাজ, মেনহাজুল ইসলাম, আব্দুর রশিদ মন্ডল, বিপ্লব হোসেন ও মমিদুল ইসলাম, তোফাজ্জাল হোসেন, বাবু , মফিজুল ইসলাম প্রমুখ।

বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদকআলী বেরুনী বলেন, খনির কারণে ফাটল ধরা এবং বসবাসের অনুপযোগী ঘরবাড়ীতেই জীবনের ঝুঁকি নিয়েই পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন গ্রামবাসী। যা যেকোনো সময় বড় ধরনের হতাহতের ঘটনার কারণ হতে পারে। খনি কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিগ্রস্তদের সম্পাদিত চুক্তির দীর্ঘ ৫ বছরেও কর্তৃপক্ষ বাস্তবায়ন করেননি। উপরোন্ত বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হলেও চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর প্রত্যেক পরিবার থেকে একজন করে চাকরি দেওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত একজনকেও চাকরি দেওয়া হয়নি। ক্ষয়ক্ষতি নিয়ে কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিতভাবে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী সাতদিনের মধ্যে ছয় দফা দাবি পূরণ করা না হলে কয়লাখনি ঘেরাওসহ কঠোর আন্দোলন-সংগ্রাম গড়ে তুলবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

ক্ষতিগ্রস্তদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, খনি কর্তৃপক্ষের সাথে সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার থেকে খনিতে চাকরির ব্যবস্থা করা, খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের জন্য ভূকম্পনে ক্ষতিগ্রস্ত এলাকার ঘরবাড়ীতে ব্যাপক আকারে ফাটল ধরাসহ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা, ক্ষতিগস্ত এলাকার ভূমিহীন প্রত্যেকটি পরিবারকে উন্নতমানের বাসস্থান তৈরি করে দেওয়া, ক্ষতিগ্রস্তদের এককালীন অবশিষ্ট ক্ষতিপূরণের টাকা প্রদান করা, ক্ষতিগ্রস্তদের বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থাসহ ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাস্তা পুনর্নিমাণ করা এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদের জমির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে সেই সব জমির মালিককে ভূগর্ভ থেকে উত্তোলিত কয়লার বোনাস হিসেবে শতকরা ৫ ভাগ প্রদান করা।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার বলেন, খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়ে থাকে।

এতে ঘরবাড়ীতে কিছু ফাটল দেখা দিতে পারে তবে দুর্বল নির্মাণ কাজের ঘরবাড়ীতে এটি বেশি দেখা দিয়ে থাকে।এলাকাবাসীর ঘরবাড়ীতে ফাটল দেখা দেওয়াসহ ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সার্ভে কমিটি গঠন করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে গিয়ে ক্ষতিগ্রস্থদের তালিকা করেছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের