ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে ডিবি’র অভিযানে কাউন্সিলরসহ আটক-৩ : অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

তানিয়া সুলতানা কুসুম ।।
আপডেটঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হন, ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ আরো কয়েকজন অস্ত্রবাজ সন্ত্রাসী কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ২৬ তারিখ দিবাগত রাত কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে ১।  মোঃ উমর ফারুক সাবাস, সাবেক কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ২। আবু বক্কর সিদ্দিক সাগর সাবেক কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং তাদের সহচর ৩। মনির সিকদার-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় যে, তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকার নামাপাড়া সাকিনে নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ১টি বিদেশী পিস্তল রক্ষিত আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার অভিযানে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর নেতৃত্বে ডিবির একটি টিম ধৃত আসামীসহ ২৭-অক্টোবর রবিবার বিকাল তিন ঘটিকায় মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ার থেকে সাক্ষীদের উপস্থিতিতে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কক্সবাজার থেকে গ্রেফতারকৃত আসামীরা হলেন, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার দিঘারকান্দা নামাপাড়া এলাকার সিরাজ আলীর ছেলে ও সাবেক কাউন্সিলর মোঃ উমর ফারুক সাবাস (৩৮), ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার চরকালিবাড়ি এলাকার মৃত ইমান আলী ফকিরের ছেলে ও সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৬), তাদের সহযোগী ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার বাঘমারা এলাকার মৃত ফরহাদ সিকদার এর ছেলে মনির সিকদার (৩৯)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের