ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

আওয়ামী দুর্শাসন দেশ ও জাতিকে জাহান্নাম উপহার দিয়েছে – যুবদল নেতা রোকন

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে। এবং গত ৫ আগস্টের পূর্বে যারা শহীদ হয়েছে তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্থানীয় বিএনপি,  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ রোকনুজ্জামান সরকার রোকন।

শনিবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে রাজগঞ্জ সাহেব কাচারী বাজারে শহীদ জিয়া স্মৃতি পরিষদ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মহানগর যুবদলের সহ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের ব্যবস্থাপনা ও স্থানীয় বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদল নেতা মোঃ মহসিন আলম।

এসময় আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে রোকন বলেন,  আওয়ামী সরকার আমলে ১ হাজার টাকা কেজি কাঁচা মরিচ খেয়েও মানুষ মুখ ফুটে কিছু বলতে পারেনি, আওয়ামী সরকার মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। আর আজকে এই সময়ে ১০০ টাকা কেজি পেঁয়াজ কাঁচা মরিচ খেয়েও মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সম্পর্কে বুক ফুলিয়ে প্রতিবাদস্বরূপ কথা বলার স্বাধীনতা পেয়েছে। আওয়ামী সরকারের দুর্শাসন দেশ ও জাতিকে জাহান্নাম উপহার দিয়ে ছিল। সেই আওয়ামী দুর্শাসন থেকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে সমালোচনা করতে পারাটাও একটা স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর সৈনিকেরা।

তিনি আরো বলেন, আওয়ামী সরকার আমলে সাধারণ ছাত্র ছাত্রীরা পড়ালেখা শেষ করেও তারা চাকরি পায়নি। চাকরিতে আবেদন করার পরে তাদেরকে আওয়ামী নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে তাদেরকে ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়েছে।

যুবদল সভাপতি রোকন আরও বলেন, আমরা বাংলাদেশী, আমরা এমন বাংলাদেশ চাইনা যে দেশের সাধারণ জনগণ বলবে আওয়ামী সরকার যেমন ছিল এখন এই সরকারও ঐরকম স্বৈরাচারী। আমরা এমন বাংলাদেশ চাই, যে দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিয়েছেন। আমরা আমাদের নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবো যেন সাধারণ মানুষ বলে “আওয়ামী সরকারের আমলে আমরা জাহান্নামে ছিলাম, এখন আমরা বেহেস্তের গন্ধ পাচ্ছি”।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ।

উদ্বোধন ও আলোচনা সভায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো সমর্থকদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় শহীদ জিয়া স্মৃতি পরিষদ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের