ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অভিযান

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৩:৪০ অপরাহ্ণ

কালী পূজা উপলক্ষে ময়মনসিংহের কাচারি ঘাটে প্রতিমা বিসর্জনকালে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা, স্থানীয় শান্তি ও সম্প্রীতি রক্ষায় এবং সার্বভৌমত্ব বজায় রাখতে সেনাবাহিনীর সদস্যরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে।

সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ময়মনসিংহের কাচারি ঘাটে কালী পূজা উপলক্ষে আয়োজিত প্রতিমা বিসর্জন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময়ে বিপুল সংখ্যক ভক্ত, দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। যার ফলে এলাকায় জনসমাগম ও ট্রাফিক চাপ বৃদ্ধি পায়। সকলের জন্য শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে, বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থানীয় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করে অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। পূজার আনন্দ যাতে সকলেই নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, সেজন্য শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়।

সড়ক শৃঙ্খলা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো সন্ধ্যার পর থেকে প্রতিমা বিসর্জনের সময় বিশেষ করে মোটরসাইকেল চলাচলে নিয়ম মেনে চলার ব্যবস্থা নেওয়া হয়। ট্রাফিক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশ পথে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করে, যাতে কোনো যানজট বা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। মোটরসাইকেল চালকদের নির্দিষ্ট গতি সীমা ও নিয়ম মেনে চলতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়। এই ব্যবস্থা সকলের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করে।

স্থানীয় সম্প্রীতি ও সার্বভৌমত্ব রক্ষায় এলাকার জনগণ ও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়, যাতে এই উৎসবের আনন্দময় পরিবেশে কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন করতে সহায়ক ভূমিকা পালন করে। সকল নাগরিককে আইন মেনে চলার এবং কর্তব্যরত সদস্যদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ময়মনসিংহ নগরীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনা টহল জোরদার করায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে । আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভুমিকাকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের