ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে দুর্নীতির অভিযোগে মসিকের ৪ কর্মকর্তার বিরুদ্ধেে আদালতে মামলা : তদন্তে দুদক

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ২:৩৮ পূর্বাহ্ণ

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ প্রভাবশালী ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৭-নভেম্বর) ময়মনসিংহ জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় সাংবাদিক মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল। তিনি সাপ্তাহিক পারাপার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

মামলায় অভিযুক্তরা হলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা  ইউসুফ আলী, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

মামলার বাদী পক্ষের আইনজীবী রিয়াদ মোঃ সাঈদ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলাটি আদালতে দাখিল করা হয়েছে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতের বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ ময়মনসিংহ জেলা সমন্বিত দুর্নীতি দমন কর্মকর্তার কার্যালয়কে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। এ মামলায় সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে আরও সর্তক হবেন। কর্মকর্তার মধ্যে যে দুর্নীতির প্রবণতা রয়েছে তা কমে আসবে।

মামলার বাদী নগরীর মোহাম্মদ আলী রোডের মৃত অ্যাডভোকেট ইব্রাহিম পারভেজের ছেলে মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অভিযুক্তরা ক্ষমতার প্রভাব খাটিয়ে ড্রেনেজ, সড়ক নির্মান, সড়ক বাতি ও বাসযোগ্য নগর উন্নয়নে বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণের অনুমতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নগরীসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট ও জমি কিনেছেন। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্যই এ মামলা করেছি সাধারণ নাগরিক হিসেবে। আশা রাখছি বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের অবিন্যস্ত সংস্থা গুলো সঠিক তদন্ত করে দোষীদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসবে।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান বলেন, নিয়ম না মেনে জিলা স্কুল মোড়ে বুলবুল বহুতল ভবন নির্মাণ করলে সিটি করপোরেশন নোটিশ প্রদান করে। এনিয়ে সিটি করপোরেশনের সাথে তার বিরোধ রয়েছে, কর্মকর্তাদের কাছে অনৈতিক সুবিধাও চেয়েছিল না দেওয়ায় আদালতে অভিযোগ দায়েরে করেছে। বিষয়টি আইনীপ্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।

অপর দিকে মসিকের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানের দেওয়া বক্তব্যের বিষয়ে মামলার বাদী বুলবুল জানান, জিল্লুর রহমান যে বক্তব্য দিয়েছে তা সম্পুর্ন মিথ্যাচার করেছেন তিনি। বরং আমি মসিককে অবগত করেছি, তাদের কাছে অভিযোগ দিয়ে বারংবার হয়রানির শিকার হয়েছি। মসিক কর্তারা তাদের দ্বায়িত্ব এড়িয়ে গিয়ে আমাকে পেরেশানি করেছে। বুলবুল আরও বলেন, আমার মত অনেক নগরবাসী অভিযোগ দিয়েও মসিক কর্তাদের সজাগ করতে পারেননি। আদালতে ভুক্তভোগী অভিযোগকারীদের মসিকের রিসিভ কপির সম্পর্কে অবগত করে। মিথ্যাচার করে কোন দুর্নীতিবাজ যেন ছাড় না পায়, সেজন্য বুলবুল সকলকে সজাগ থাকার আহবান জানান।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের