ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

খাদ্যের সন্ধ্যানে বাসাবাড়ীতে অবস্থান নিচ্ছে মুখপোড়া হনুমান

দিনাজপুর থেকে অমর গুপ্ত ।।
আপডেটঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ

 

দিনাজপুরের ফুলবাড়ীতে খাদ্যের সন্ধ্যানে লোকালয়ের ঘুরে বেড়ানোসহ বাসাবাড়ীতে অবস্থান নিচ্ছে দলছুট মুখপোড়া হনমুন। বড় গাছে, বাসাবাড়ী বা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের ওপরে ও ঘরের চালে দেখা যাচ্ছে এই দলছুট মুখপোড়া হনুমানটিকে। যেখানে যাচ্ছে হনুমানটি সেখানেই ভিড় জমছে কৌতূহলী মানুষ। দিচ্ছেন পাউরুটি, গাজর, আলু, কলা ও বিভিন্ন ফলসহ নানান খাবার।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী পৌরশহরের উপজেলা পরিষদ রোডের চকচকা এলাকার বাসিন্দা গণমাধ্যমকর্মী সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র বাসাবাড়ীর সীমানা প্রাচীরের ওপর বসে থাকতে দেখা মিলে হনুমানটির।

বাড়ীর সীমানা প্রাচীরের ওপর অবস্থানকালে অমর চাঁদ গুপ্ত অপু, তার স্ত্রী রীতা রানী কানু ও তার ছেলে অংকুর গুপ্ত হনুমানটিকে খাবার জন্য গাজর, আলুসহ বিভিন্ন প্রকার ফল দেন। এ সময় প্রাচীরের ওপর খাদ্যের সঙ্গে এক বাটি পানিও রাখা হয়। ফলমূল খাওয়া শেষে পানি খেয়ে দীর্ঘক্ষণ অবস্থান করার পর সেখান থেকে ছুটছে কখনো বিল্ডিংয়ের ছাদে, কখনো গাছের মগডালে এবং কখনো বাসাবাড়ীর সীমানা প্রাচীর অথবা ছাদে, আবার কারো টিনের চালে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক মানুষও ছুটছে পিছু পিছু। মানুষ দেখে হনুমানও অস্থিরতাবোধ করছে।

দেখা যাচ্ছে, হনুমানটিকে কেউ বিরক্ত করলে সে মুখে ভেংচি কেটে ভয় দেখাচ্ছে। আবার হু হু করে গর্জন দিচ্ছে। ইতোপূর্বে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মেলাবাড়ী পরবর্তীতে খয়েরবাড়ী ইউনিয়নের লালপুরে এবং বর্তমানে পৌরএলাকায় দেখা যাচ্ছে হনুমানটিকে।তবে বন্যপ্রাণী লোকালয়ে নয়, সংরক্ষণের দাবি সচেতন মহলের।

এলাকার হোটেল ব্যবসায়ী সৈয়দ হোসেন ভুট্টু বলেন, হঠাৎ করেই দুপুর রীতা রানী কানু’র বাড়ীর সীমানা প্রাচীরের ওপর দেখা যায় হনুমানটিকে। এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষজন হনুমানটিকে গাজর, আলু, কলা, পাউরুটি, বিস্কুটসহ নানা খাবার খেতে দিচ্ছেন। হনুমানটির মধ্যে শান্ত ভাব রয়েছে। কারো কোনো ক্ষতি করছে না। খাবার খেয়ে সে এক গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে। পরে আর দেখা মিলেনি।

হনুমানটি প্রথমবারের মতো দেখতে পাওয়া শিশু-কিশোর পুলক গুপ্ত, অংকুর গুপ্ত ও দেব গুপ্ত পাগলু বলে, আমাদের বাড়ীর সমীমানা প্রাচীরের ওপর বসে থাকতে দেখা যায় হনুমানটিকে। একে দেখতে বহু মানুষজনসহ পথচারী জমে যায়। আমরা প্রথমবারের মতো এতো কাছ থেকে হনুমান দেখেছি। আগে চিরিয়াখানায় দেখেছিলাম কিন্তু আজ সামনাসামনি বাড়ীর সীমানা প্রাচীরে বাসে খাদ্য খেতে দেখলাম। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না। কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে শান্ত মনে হাত থেকে খাবার নিয়ে খেয়েছে।

গণমাধ্যমকর্মী সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, হনুমানটি বাড়ীর সীমানা প্রাচীর ওপর অবস্থানকালে প্রথমে জবা ফুলের পাতা খেতে শুরু করে পরে তাকে গাজর, আলু ও কলা দেওয়া হলে সে সেগুলো খেয়ে ফেলে। পরে বাটিতে পানি দেওয়া হলে সেটিও সে পান করে। এক সময় সে নিজেই সেখান থেকে চলে যায়।

মধ্যপাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন বলেন, দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানকে এলাকাবাসী যেন কোনো ক্ষতি বা বিরক্ত না করেন, সে বিষয়ে সবার সচেতনতা দরকার। কিছুদিন পর আবার সে তার এলাকায় ফিরে যাবে। যদি লোকালয়ে হনুমানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তবে এটি ধরে বনাঞ্চল ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের