ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

শিক্ষার্থীকে নিপীড়ন ও হেনস্থা অভিযোগে পটুয়াখালী ভার্সিটির এক শিক্ষক বরখাস্ত

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি ।।
আপডেটঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ

এক নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) এক শিক্ষককে সকল শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

১২ ডিসেম্বর(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। অভিযুক্ত শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিজ্যাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম আব্দুল আহাদ বিশ্বাস।

ওই শিক্ষকের বিরুদ্ধে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ এর ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এক শিক্ষার্থীর দেওয়া মানসিক নিপীড়ন, ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক আচরণ ও যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধানের ৯(১) মোতাবেক  সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়। একই সাথে তাকে কেনো চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সেই মর্মে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে  শিক্ষার্থীদের হেনস্থা, পরীক্ষায় নাম্বার আটকিয়ে দেওয়া সহ, গ্রেড কম দেওয়া, টানা ৪/৫ ঘন্টা অনলাইন ক্লাস নেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে গত ১৮ নভেম্বর এ সংক্রান্ত একটি অভিযোগ রেজিস্ট্রার বরাবর দাখিল করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের এ শিক্ষার্থী জানান, “অধ্যাপক ড. আব্দুল আহাদ দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের সাথে এক প্রকার ফ্যাসিবাদ চালিয়ে আসছেন। শিক্ষার্থীদের জিম্মি করে রীতিমত তিনি বুলিং করা থেকে শুরু করে বিভিন্ন ভাবে হেনস্থা করেন। ভয়ে কেউ এ বিষয়ে কথা বলতে পারে না। আশা করছি প্রশাসন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবে।”

উল্লেখ্য যে, এর আগে এসকল অভিযোগের প্রক্ষিতে গত ১১ ডিসেম্বর(বুধবার) রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুল আহাদ বিশ্বাসকে ডিজ্যাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, “এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রাথমিক কিছু অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অধিকতর তদন্তের পরই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।”

এ বিষয়ে হাঁটাচলায় আংশিক অক্ষম, শারীরিক প্রতিবন্ধী, অধ্যাপক ড. এ.কে.এম আব্দুল আহাদ বিশ্বাসের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের