ঢাকা , শনিবার , ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

ফুলবাড়ী-রংপুর রোডে বাস চলাচল বন্ধ : ভোগান্তিতে যাত্রীরা

দিনাজপুর থেকে অমর গুপ্ত ।।
আপডেটঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১:১৮ পূর্বাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী-রংপুরের মধ্যে বাস চলাচলকে কেন্দ্র করে দিনাজপুর বাস মালিক গ্রুপ ও পার্বতীপুর বাস মালিক সমিতির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সাতদিন ধরে সরসরি চলাচল বন্ধ রয়েছে ফুলবাড়ী-রংপুর মধ্যে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। বেকার হয়ে পড়েছে এ রুটে চলাচলকারি বাসের চালক, হেলপারসহ সংশ্লিষ্ট অর্ধশত শ্রমিক।

ফুলবাড়ী-রংপুর সড়কে চলাচলকারি শারমিন পরিবহনের চালক মঈনুল ইসলাম ও ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাস্টার ও শ্রমিক নেতা ইমদাদুল হক বলেন, ১৮ ডিসেম্বর থেকে দুই মালিক পক্ষের দ্বন্দ্বের জেরে ফুলবাড়ী থেকে রংপুর এর মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। তবে কবে থেকে বাস চলাচল শুরু হবে তাও বলা যাচ্ছে না।

জানা যায়, দিনাজপুর বাস মালিক গ্রুপের পক্ষ থেকে ফুলবাড়ী-রংপুর সড়কে ১১টি বাস দীর্ঘ ২০ বছর ধরে চলাচল করছে। এরমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির বাস রয়েছে মাত্র একটি।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী বাসষ্ট্যান্ডে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা স্ট্যান্ড চত্বরে গল্পগুজব করে সময় পার করছেন। কারো কারো চোখো মুখে অনাগত ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তার ছাপ। কবে বাস চলাচল শুরু হবে, আর কবে পরিবারের জন্য ভালোমন্দ কিছু কিনতে পারবেন এমন আশা ভরসা নিয়েই চলছে শ্রমিকদের সময় ক্ষেপণ।

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী স্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম মাহামুবুবুল আলম  বুলবুল বলেন, মালিকদের দ্বন্দ্বের জেরে ফুলবাড়ী থেকে সরাসরি রংপুর সড়কে বাস চলাচল বন্ধ হয়েছে সাতদিন ধরে। বাস চলাচল বন্ধ থাকায় সংশ্লিষ্ট অর্ধশত শ্রমিক বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। কবে এটির সুরাহা হবে সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে সরাসরি রংপুর গামী বাস চলাচল বন্ধ করে দিয়ে পার্বতীপুরের মহেশপুর থেকে রংপুর রুটে বাস চলাচল করাচ্ছেন।

পার্বতীপুর বাস মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান বলেন, পুরো দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটর। এরমধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা আর অবশিষ্ট ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক গ্রুপ পার্বতীপুর মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুর মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেওয়া হয়। কিন্ত সে চিঠির কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে রংপুরের মধ্যে চলাচলকারি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দিনাজপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান হতে পারে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে বাস মালিকের দুই পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে। দ্রুতই সমাধান হয়ে যাবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী