ঢাকা , রবিবার , ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে পারুলের মাদক ও দেহ ব্যবসা বন্ধ করতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ||
আপডেটঃ বুধবার, ১১ জুন, ২০২৫, ৪:২৮ পূর্বাহ্ণ

ময়মনসিংহ নগরীর কালিবাড়ি রোড, পুরাতন গুদারাঘাট এসকে হাসপাতাল সংলগ্ন এলাকায় পারুল বেগমের নেতৃত্বে মাদক নারী ব্যবসা বন্ধসহ তাদের বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকালে কালিবাড়ি পুরাতন গুদারাঘাটে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, কালিবাড়ি রোডের পুরাতন গুদারাঘাট এসকে হাসপাতাল সংলগ্ন এলাকায় পারুল বেগমের নেতৃত্বে দুর্জয় ও বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবন, বিক্রি ও নারীদের দিয়ে দেহ ব্যবসা করে আসছে। তাদের মাদক ও দেহ ব্যবসার আস্তানায় বিভিন্ন এলাকার উঠতি বয়সী যুব সমাজ এসে এলাকার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত করছে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে মাদক সেবন ও নারী ব্যবসা। মাদকদ্রব্য গাঁজার গন্ধে এলাকার বাতাস নষ্ট করছে। পরিবেশ এমন পর্যায়ে পৌঁছেছে ঐ এলাকা দিয়ে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। ফলে অত্র এলাকাবাসীর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী তাদের এ ধরনের কার্যকলাপের প্রতিবাদ করলে চক্রটি প্রায়সময়ই তাদেরকে ভয়ভীতি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে থাকে বলেও তারা অভিযোগ তুলে ধরেন।

মাদক ও নারী ব্যবসায়ী পারুলের অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধনের একাংশ।

এরই ধারাবাহিকতায় গত ৮ জুন স্থানীয়বাসি কালিবাড়ি রোড, পুরাতন গুদারাঘাট এসকে হাসপাতাল সংলগ্ন এলাকায় পারুল বেগমের বাসায় দেহ ব্যবসার চলতে থাকার খবর পেয়ে বাধা প্রদান করলে চক্রটি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে। সেখানে তাদের অপকর্ম চালিয়ে যাবে এবং কেউ বারাবারি করলে কিংবা কাউকে জানালে বা থানায় কোনো প্রকার অভিযোগ দায়ের করলে চক্রটি স্থানীয় রাজন সহ অন্যান্য প্রতিবাদকারীদের পরিবারের যেকোনো সদস্যকে সময় সুযোগমত পেলে মেরে লাশগুম করে ফেলবে। অন্যথায় তারা মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে ফাসিয়ে হয়রানি করবে। মানববন্ধনে রাজন সরকার সহ এলাকাবাসী বক্তব্য রাখেন। এছাড়া রাজন সরকার সহ এলাকাবাসী কোতোয়ালি মডেল থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত