ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শামছুজ্জামান কিরন ||
আপডেটঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ

নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সুসজ্জিত তোরণ ও নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয় ক্লাব ভবন। ক্লাবের ভেতর-বাহির মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।

গতকাল শনিবার (৮-মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সিকে ঘোষ রোডস্থ সড়কে বর্নাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।  এরপর ক্লাব ভবনের ৪র্থ ও ৩য় তলায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি, জামায়াত, বাম দলগুলোসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিজিবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে আনন্দঘন মুহূর্তে মুখরিত হয়ে ওঠে প্রেসক্লাব আঙিনা।
এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি মো. মুফিদুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক  মো. মোশাররফ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী, মহানগর জামায়াতের আমির কামরুল হাসান এমরুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এমএ হান্নান খান, ময়মনসিংহে দ্বায়িত্বরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকতা সাংবাদিকদের হাতে ছিল না। সব কিছু নিয়ন্ত্রণ করত মাত্র একজন ব্যক্তি। তিনি যেভাবে বলতেন সেভাবে নিউজ করতে হতো। এর বাইরে আর কিছু ছিল না।

ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. মুফিদুল আলম বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। চোখে আঙ্গুল দিয়ে তারা আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেয়। সে লক্ষ্যে ময়মনসিংহের সর্বস্তরের মানুষের মধ্যে শান্তি বজায়ে রাখার জন্য সাংবাদিকদের কাজ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কাউকে জিরো থেকে হিরোতে রূপান্তর বা হিরো থেকে জিরোতে রূপান্তরিত করা যাবে না। কোনোভাবেই হলুদ সাংবাদিকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না।

প্রসঙ্গত, ষাটের দশকে ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা ৯৩ জন। এটি ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র সিকে ঘোষ রোড এলাকায় নিজস্ব ভবনে অবস্থিত।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের