ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে এক বিক্ষোভ মিছিল আয়োজন করে ছাত্রদল।
মঙ্গলবার (৮-এপ্রিল) দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. কাদের এবং ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিন শেখের নেতৃত্বে ময়মনসিংহ নগরীতে এ মিছিল অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনে চলমান গনহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন এলাকায় মানবতা বিরোধী হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেয়। বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস এবং নিষ্পাপ মানুষের উপর গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা বিশ্বসম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ছাত্রদলের নেতৃবৃন্দ এই নির্মমতার বিরুদ্ধে দেশের ছাত্রসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন মানবতার প্রতি দায়বদ্ধতা থেকেই। অবিলম্বে ফিলিস্তিনে গনহত্যা বন্ধ করা হোন এবং ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়া দাবি জানান।
মন্তব্য