ঢাকা , শনিবার , ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

ময়মনসিংহে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী র‍্যাবের অভিযানে আটক

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক ||
আপডেটঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:৫৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী মাওলানা আবরারুল হককে র‌্যাব-১৪ আটক করেছে।

শুক্রবার (১-আগষ্ট) ভোর রাতে নরসিংদির রায়পুরা থেকে তাকে আটক করে র‍্যাব-১৪ ময়মনসিংহ ।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, গত ইং- ২১ এপ্রিল সোমবার সকালে গ্রেফতারকৃত মাওলানা আবরারুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাদ্রাসা পড়ুয়া এক  নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে অপহরন করে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় একটি অজ্ঞাতনামা বাসায় নিয়ে যায়। সেখানে অবস্থানকালে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ঐ কিশোরীকে ধর্ষণ করে। পরবর্তীতে গত ২৩ এপ্রিল সকালে ঐ কিশোরীকে কৌশলে তার পিতার ঈশ্বরগঞ্জের বাড়ির পাশে কৌশলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর পিতা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় অপহরণ করতঃ ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪, তারিখ ২ মে। ধারা-৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। মামলার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করেন এবং অভিযুক্ত আসামীকে আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের আভিযানিক দল র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের সহযোগিতায় ১ আগষ্ট মধ্যরাতে নরসিংদীর রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার অপহরণ করে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মাওলানা আবরারুল হককে আটক করা হয়। আটককৃত ধর্ষককে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করেছে ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী