ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত

দিনাজপুর থেকে অমর চাঁদ গুপ্ত অপু ||
আপডেটঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়াহার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর আয়োজনে “প্রতিটি হৃদসম্পন্দনই জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়াম বিশ্ব হার্ট দিবসের এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। প্রধান বক্তা ছিলেন সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. মো. মেসবাহউল ইসলাম।

সেমিনারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক ও কেয়ার স্পেশালাইজ্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আশরাফউজ্জামান লিটন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আখতার।

সেমিনারটি সঞ্চালনা করেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সাবরীনা মমতাজ ও পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর, রহমান পিন্টু।

এর আগে সকাল সাড়ে আটটায় জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির এর নেতৃত্বে বিশ্ব হার্ট দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ গ্রহণ করেন জিয়াহার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক, আইন উপদেষ্টা এডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন, আজীবন সদস্য গোলাম রসুল রকেট,প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেজবাহ আলম, খুরশিদ জাহান জাহান হক ক্যান্সার হাসপাতালের সদস্য শওকতুল্লাহ মজিদ, হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, মার্কেটিং ম্যানেজার মো. রুকুনুজ্জামান, ম্যানেজার বিজনেস ডেভলপমেন্ট এ কে এম মো. রকুনুজ্জামান, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (কিডনি বিভাগ) আবু রেজা মো. শামীম খাঁন প্রমুখ।#

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের