ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টঃ সর্বোচ্চ পেশাগত ডিগ্রী নিয়েও তারা নাকি ডাক্তার নন!

ফিচার ডেস্ক ||
আপডেটঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

তারা হলেন বিপিটিআর(ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন)-এমপিটি(মাস্টার্স অফ ফিজিওথেরাপি) এবং ডিপিটি(ডক্টর অফ ফিজিওথেরাপি) ডিগ্রীধারীগণ কিন্তু বাংলাাদেশের সর্বোচ্চ আইনের ধারক ও বাহক মহমান্য হাইকোর্ট কর্তৃক আদেশ জারি করা হয়েছে,তারা নাকি ডাক্তার নন। এ বিষয়ে প্রকৃষ্টতার নিরিখ হলো, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রীধারীগণ নিজ নিজ প্রয়োজনে এই মর্মে ‘রীট’ করেছেন যে, এদেশে চিকিৎসা বিজ্ঞানের পেশায় নিয়োজিত কেবলমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রীধারীগণই শুধুমাত্র নামের পূর্বে ”ডাক্তার” লিখতে পারবেন। যত বড় ডিগ্রি,দক্ষতা ও সেবা বা পেশাগত প্রজ্ঞাই থাকুক না কেন, MBBS ও BDS’র  বাইরে চিকিৎসা পেশায় নিয়োজিত ব্যক্তিগণের মধ্যে আর কোন ব্যক্তিদের তাদের নামের পূর্বে ডাক্তার লিখার সুযোগ রইলো না; আইনের চোখ কালো কাপড়ে বাঁধা- এমনটি হওয়ার কারণে ‘BPTR( Bachelor of Physiotherapy and Rehabilitation)-এর মতো সর্বাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা বিজ্ঞান কে ছুঁড়ে আস্তা কুঁড়ে ফেলে দিয়েছে বাদী পক্ষ এমবিবিএস ও বিবিএস ডিগ্রিধারীগণ। ফলশ্রুতিতে, কোয়ালিফাইড ফিজিওথেরাপিসিস্টগণ শিকার হচ্ছেন জেল-জরিমানা ও পুলিশ কর্তৃক হাতকড়া পড়ানো অবস্থার মতো বেইজ্জতির !

কলামিস্ট মুনশী শহিদুল্লাহ্

মানব সভ্যতার ইতিহাসে চিকিৎসা বিদ্যা অত্যন্ত পুরাতন একটি বিজ্ঞান  কারণ আদি উৎস হতে মানব জাতির উৎপত্তি ও ক্রমবিকাশের  সাথে সাথে তাদের চিকিৎসার ধারাবাহিকতার সূত্রপাত হয়েছে মর্মে সর্বজনবিদিত।

চিকিৎসা হলো উদ্ভিদ,প্রাণী বা জীবের  কোনো রোগ, অসুস্থতা, আঘাত বা শারীরিক-মানসিক সমস্যার নিরসনকল্পে  গৃহীত ব্যবস্থা ও বাস্তবায়ন।

আমরা এই প্রবন্ধে কেবলমাত্র মানুষের  চিকিৎসার কথাই বলবো।
এটি হলো রোগ নিরাময়, উপসর্গ উপশম, এবং রোগীর স্বাস্থ্য পুনরুদ্ধার বা ভালো রাখার উদ্দেশ্যে করা একটি মৌলিক কর্ম বিশেষ।

চিকিৎসা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন: ঔষধ সেবন, শল্যচিকিৎসা (অপারেশন), থেরাপি, পুনর্বাসন, এবং জীবনযাত্রার পরিবর্তন।

ফিজিশিয়ান” শব্দের অর্থ হল চিকিৎসক বা ডাক্তার। এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং রোগ নির্ণয়, চিকিৎসা এবং রোগের প্রতিরোধে কাজ করেন।
একজন ফিজিশিয়ান সাধারণত শারীরিক বা মানসিক অসুস্থতা, আঘাত বা রোগের চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত হন। তারা রোগীদের পরীক্ষা করেন, রোগ নির্ণয় করেন এবং চিকিৎসার পরিকল্পনা তৈরি করেন।

চিকিৎসা পদ্ধতিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: (০১)আরোগ্যমূলক (নিরাময়মূলক),(০২)প্রতিরোধমূলক এবং (০৩) উপশমমূলক চিকিৎসা।
আরও বিস্তারিতভাবে, চিকিৎসা পদ্ধতিকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়:
আরোগ্যমূলক (নিরাময়মূলক) চিকিৎসা (Curative or Therapeutic):
এই পদ্ধতিতে রোগীকে রোগমুক্ত করার জন্য চিকিৎসা করা হয়।
প্রতিরোধমূলক (Prophylactic):
——————————————-
এই পদ্ধতিতে রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। যেমন – টিকা দেওয়া বা স্বাস্থ্যকর জীবনযাত্রা অবলম্বন করা।

উপশমমূলক চিকিৎসা (Palliative):
এই পদ্ধতিতে রোগের তীব্রতা বা উপসর্গগুলি কমিয়ে রোগীর কষ্ট লাঘব করার চেষ্টা করা হয়। সাধারণত, যখন রোগ সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব হয় না, তখন এই পদ্ধতি অবলম্ব করা হয়।
এই পদ্ধতিতে শারীরিক বা মানসিক অক্ষমতা কাটিয়ে ওঠার জন্য চিকিৎসা করা হয়, যেমন – ফিজিওথেরাপি।

শারীরিক চিকিৎসা (Physical Therapy):
এটি একটি পদ্ধতি যেখানে শারীরিক ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে শারীরিক সমস্যাগুলির চিকিৎসা করা হয়।
মানসিক চিকিৎসা (Psychotherapy):
মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির জন্য কাউন্সেলিং বা থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়।
শল্য চিকিৎসা (Surgery):
অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের অসুস্থ অংশ বা টিস্যু অপসারণ বা মেরামত করা হয়।
ঔষধপত্র (Medication):
রোগের তীব্রতা অনুযায়ী বিভিন্ন ঔষধ ব্যবহার করে চিকিৎসা করা।

ফিজিওথেরাপি চিকিৎসার মূল ভিত্তি হল শারীরিক ফাংশন পুনরুদ্ধার করা এবং ব্যথা কমানো, যা বিভিন্ন ম্যানুয়াল থেরাপি, ব্যায়াম এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে করা হয়। এর লক্ষ্য হল রোগীদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা এবং তাদের শারীরিক কার্যকলাপ উন্নত করা।

ফিজিওথেরাপি চিকিৎসার মূল ভিত্তিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়: 
এই চিকিৎসা সর্বাধুনিক বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি এবং ঔষধের বিকল্প হিসেবে চাপ,তাপ,বায়ু,বিদ্যুৎ,পানি ইত্যাদিকে কাজে লাগিয়ে চিকিৎসার মূল কার্যক্রম করা হয় বলে এই ফিজিওথেরাপি পদ্ধতি ঔষধ নির্ভরতাকে কিছুটা পাশ কাটিয়ে চলে। এমবিবিএস এবং বিডিএস চিকিৎসা পদ্ধতি সাধারণত ঔষধ নির্ভর হয় বলে বিজ্ঞানসম্মত হওয়া সত্ত্বেও এমবিবিএস এবং বিডিএস চিকিৎসকগণ ফিজিওথেরাপিস্টদের ভালো চোখে দেখতে পারেন না।
রোগীর মূল্যায়ন:
একজন ফিজিওথেরাপিস্ট রোগীর সমস্যা ভালোভাবে বোঝার জন্য শারীরিক পরীক্ষা, রোগের ইতিহাস এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করেন।

লক্ষ্য নির্ধারণ:
রোগীর প্রয়োজন অনুযায়ী-যেমন ব্যথা কমানো, নড়াচড়া স্বাভাবিক করা  বা শারীরিক কার্যকারিতা বৃদ্ধি করার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়।

ফিজিওথেরাপিস্টগণ একটি উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন, যার মধ্যে বিভিন্ন ম্যানুয়াল থেরাপি, ব্যায়াম, এবং ইলেক্ট্রোথেরাপি অন্তর্ভুক্ত থাকতে পারে।

চিকিৎসা প্রদান:
ফিজিওথেরাপিস্ট চিকিৎসার পরিকল্পনা অনুযায়ী থেরাপি প্রদান করেন এবং রোগের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পুনর্বাসন:
ফিজিওথেরাপি শুধুমাত্র রোগের চিকিৎসা করে না, বরং রোগীদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে এবং তাদের শারীরিক কার্যকলাপ পুনরুদ্ধার করতে সহায়তা করে।
ফিজিওথেরাপির মূল ভিত্তি হল রোগীর শারীরিক দুর্বলতা, ব্যথা এবং সীমাবদ্ধতা দূর করে তাদের জীবনযাত্রার মান উন্নত করা।

ভারতে ফিজিওথেরাপিস্টদের ডাক্তার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছেঃ
ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস অ্যাক্ট, ২০২১ এর অধীনে, ফিজিওথেরাপিস্টরা এখন আইনত ডাক্তার হিসাবে স্বীকৃত। এর ফলে, তারা এখন স্বাধীনভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা করার ক্ষমতা রাখে।
আরও স্পষ্ট করে বললে, এই স্বীকৃতি নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করে:

ডাক্তার পদবী ব্যবহারে অনুমতি প্রদানঃ
কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BPT (ব্যাচেলর অফ ফিজিওথেরাপি) ডিগ্রি সম্পন্ন করা ফিজিওথেরাপিস্টরা এখন তাদের নামের আগে “ডাক্তার” বা “ডা.” ব্যবহার করতে পারবেন, সাথে “PT” (Physiotherapist) প্রত্যয়ও যোগ করতে পারবেন, যেমন “ডা. অঞ্জলি ভার্মা, PT”।

চিকিৎসা পেশায় স্বাধীন কাজের সুযোগ প্রদান:
এই স্বীকৃতি তাদের রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় ক্ষমতা দেয়, যা তাদের রোগীদের উন্নততর যত্ন প্রদানে সহায়তা করবে।
এই স্বীকৃতি ফিজিওথেরাপি পেশার প্রতি সম্মান ও গুরুত্ব বৃদ্ধি করবে এবং একইসঙ্গে এই ক্ষেত্রে পেশাদারদের আরও উৎসাহিত করবে।
এই পরিবর্তনটি ফিজিওথেরাপি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা এই পেশার গুরুত্বকে আরও বেশি স্পষ্ট করে তোলে এবং একইসঙ্গে রোগীদের উন্নততর স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

রোগ নির্ণয় ও চিকিৎসা :
ফিজিওথেরাপিস্টরা এখন রোগ নির্ণয় এবং চিকিৎসা করার ক্ষমতা পাবেন, যা তাদের কাজের পরিধি বৃদ্ধি করবে।

বিশেষজ্ঞতা:
ফিজিওথেরাপি একটি বিস্তৃত ক্ষেত্র এবং ফিজিওথেরাপিস্টরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে পারেন, যেমন অর্থোপেডিকস, নিউরোলজি, স্পোর্টস ফিজিওথেরাপি ইত্যাদি।

উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ:
অনেক ফিজিওথেরাপিস্ট BPT ডিগ্রীর পর মাস্টার্স (MPT) বা ডক্টর অফ ফিজিক্যাল থেরাপি (DPT) ডিগ্রি অর্জন করে তাদের দক্ষতা বৃদ্ধি করেন।
এই স্বীকৃতি ফিজিওথেরাপি পেশার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি রোগীদের জন্য আরও ভাল চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে।

ব্যাচেলর অব ফিজিওথেরাপি (BPT) একটি ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রোগ্রাম। কিছু দেশে, এটি ৫ বছর মেয়াদী হতে পারে, যেমনটি NITOR এ দেখা যায়। কিছু ক্ষেত্রে, ডক্টর অফ ফিজিওথেরাপি (DPT) ডিগ্রির জন্য ৬ বছর লাগতে পারে।
BPT ডিগ্রি অর্জনের জন্য, সাধারণত ৪ বা ৫ বছর সময় লাগে, যা বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হতে পারে।
BPT (Bachelor of Physiotherapy):এই ডিগ্রিটি সাধারণত ৪ বা ৫ বছর মেয়াদী হয়ে থাকে সাথে ইন্টার্ণ  ৬ মাস বা এক বছর!
DPT (Doctor of Physiotherapy):এই ডিগ্রিটি সাধারণত ৬ বছর মেয়াদী হতে পারে।
বিভিন্ন দেশে এই ডিগ্রির মেয়াদ ভিন্ন হতে পারে।

বিপিটি’র সিলেবাসঃ
BPT/BPTR কোর্স (৪ বছর + ১ বছর ইন্টার্নশিপ)-এর বিষয়গুলো সেমিস্টারভিত্তিক (৮টি সেমিস্টার + ১টি ইন্টার্নশিপ বছর:
BPT/BPTR Curriculum – Semester-wise Breakdown (4 Years + 1 Year Internship)

প্রথম বর্ষঃ
1st Semester-
Anatomy – I
Physiology – I
Biochemistry
Introduction to Physiotherapy (Theory & Practice)
Advanced Communicative & Functional English
Practicalsঃ
Anatomy – I (P)
Physiology – I (P)
Biochemistry (P)
Intro to Physiotherapy (P)
English (P)

2nd Semester

Anatomy – II
Physiology – II
Pathology & Microbiology – I
Kinesiology
Community Medicine & Public Health
Psychology and Mental Health
Practicals:
Anatomy – II (P)
Physiology – II (P)
Pathology & Microbiology – I (P)
Kinesiology (P)

Assessmentঃ Viva Voce (Combined)

২য় বর্ষ:
3rd Semester
Anatomy – III
Advanced Physiology
Pathology & Microbiology – II
Biomechanics & Applied Kinesiology
Rehabilitation Engineering & Electrotherapy
Therapeutic Exercise
Practicalsঃ
Anatomy – III (P)
Advanced Physiology (P)
Pathology & Microbiology – II (P)
Intro to Physiotherapy Assessment & Diagnosis (P)
Rehab Engineering & Electrotherapy (P)
Therapeutic Exercise (P)

4th Semesterঃ
—————–
Orthopedic & Rheumatological Physiotherapy
Neurological Physiotherapy
Pediatric Physiotherapy
Principle of Physiotherapy: Theory & Practice
Advanced Electrotherapy & Hydrotherapy
Practicals:
Clinical Practice:
Orthopedic (P)
Neurological (P)
Pediatric (P)
Practical Skills in Physiotherapy (P)
Advanced Electrotherapy & Hydrotherapy (P)
Assessmentঃ
Viva Voce (Combined)

তৃতীয় বর্ষঃ
5th Semester
Musculoskeletal Physiotherapy (Spinal)
Musculoskeletal Physiotherapy (Peripheral)
Cardiovascular & Pulmonary Physiotherapy
Radiology & Diagnostic Imaging
Pharmacology in Physiotherapy
Research Methodology & Bioethics
Practicals:
Clinical Practice:
Spinal (P)
Peripheral (P)
Cardiovascular & Pulmonary (P)
Radiology & Diagnostic Imaging (P)
6th Semester
Gynecology & Women’s Health Physiotherapy
Geriatric Physiotherapy & Elderly Care
Disability Management & Rehabilitation
Physiotherapy in Cancer & Palliative Care
Epidemiology & Applied Biostatistics
Advanced Pharmacology in Physiotherapy
Practicals:
Gynecology & Women’s Health (P)
Geriatric Physiotherapy (P)
Rehabilitation Devices (P) Assessment:
Viva Voce (Combined)

৪র্থ বর্ষঃ
7th Semester
Sports Physiotherapy
Physiotherapy in Ergonomics
Leadership & Management in Health Services
Thesis Development & Writing
Health Economics & Project Management
Global Health & Sustainable Development
racticals/Placements:
Clinical Practice:
Sports (P)
Ergonomics (P)
Chronic Complex Cases (P)
Musculoskeletal (Advanced) (P)
8th Semester
Teaching & Professional Preparation
Rehabilitation in Emergency & Inclusion
Clinical Reasoning Thesis
Advanced Clinical Placements:
Pediatric Physiotherapy (P)
Neurological Physiotherapy (P)
Cardiovascular & Pulmonary Physiotherapy (P)
Assessment:
Viva Voce (Combined)
5th Year: Internship
9th (Internship) Year
Musculoskeletal Medicine
Neurology
Pediatrics
Cardiovascular & Pulmonary Physiotherapy
Gynecology & Women’s Health
Community Rehabilitation & Inclusion
Final Assessment:
Clinical Competency (Combined)

এমবিবিএস, বিডিএস এবং বিপিটি- এই তিনটি কোর্সের প্রত্যেকটির সিলেবাসের মোট নম্বর ভিন্ন হয়ে থাকে। এমবিবিএস (MBBS) এবং বিডিএস (BDS) কোর্সে সাধারণত একাডেমিক পরীক্ষার নম্বর এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ করে মোট নম্বর হিসাব করা হয়। যেখানে বিপিটি (BPT) বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্সে প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে নম্বর বিভাজন করা হয়ে থাকে।

এমবিবিএস (MBBS):
এই কোর্সের সিলেবাসে সাধারণত একাডেমিক পরীক্ষা (থিওরি) এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ করে মোট নম্বর হিসাব করা হয়। প্রতিটি পত্রের জন্য আলাদাভাবে নম্বর বিভাজন করা থাকে।
বিডিএস (BDS):
এই কোর্সটিও এমবিবিএস এর মতোই, যেখানে একাডেমিক এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ করে মোট নম্বর গণনা করা হয়। প্রতিটি কোর্সের জন্য আলাদা নম্বর বিভাজন থাকে।

বিপিটি (BPT):
এই কোর্সে প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে নম্বর বিভাজন করা হয়, যেমন- এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মেডিসিন, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন ইত্যাদি। প্রতিটি বিষয়ের জন্য আইটেম, প্রফ (লিখিত ও ব্যবহারিক) পরীক্ষা হয়ে থাকে।
এই কোর্সগুলোর নম্বর বিভাজন সাধারণত একাডেমিক নিয়মকানুন ও বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন হতে পারে। তাই, সুনির্দিষ্টভাবে জানার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক তথ্য সংগ্রহ করলেও বুঝা যাবে যে,বিপিটি কোর্সটি এমবিবিএস এবং বিডিস কোর্সের চেয়ে কোন অংশেই কম নয়।
BPT-তে MBBS & BDS-দের মতন এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মেডিসিন, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন ইত্যাদি আরো অনেক সাবজেক্ট পড়তে হয়। বিপিটিতে মোট ৪৫ টি সাবজেক্ট রয়েছে।
এই যে এত বিশাল সিলেবাসের লেখাপড়া,প্রাকটিক্যাল এবং ইন্টার্নশিপ ;
তারপরও ফিজিওথেরাপিস্ট’দের সংখ্যা এমবিবিএস-বিডিএস’দের তুলনায় অতীব নগণ্য হওয়ায় মাৎসন্যায় তারা নিগৃহীত ও অবহেলিত হচ্ছেন। ফলশ্রুতিতে এই অতি সর্বাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসকগণ দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছেন বিদেশের মাটিতে। এতে করে ‘ব্রেন ড্রেন’ বা মেধা পাচার হয়ে দেশে উন্নত চিকিৎসা হতে জনগণ হচ্ছেন বঞ্চিত।  এই সূত্র ধরে এলোপ্যাথিকগণ ঔষধের মাধ্যমে বাজার তথা সাধারণ মানুষদের করে রেখেছেন এক অব্যাখ্যয়িত ঘোরের মধ্যে !

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক (NITOR) এও BPT পড়ানো হয়। যবিপ্রবি(যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ  বিশটি আসনের বিপরীতে BPTR( Bachelor of Physiotherapy and Rehabilitation) কোর্সটি পড়ানো হচ্ছে।
সর্বোপরি কথা হল, বিপিটি, এমপিটি, ডিপিটি করা বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টগণ দেশে যৎসামান্যই রয়েছেন, অতিকন্তু সম্মান এবং পেশাগত প্রতিষ্ঠা যথাযথ না পাওয়ায় এইসব ডিগ্রিধারী ব্যক্তিগণ প্রায় অধিকাংশই বিদেশগামী হয়ে গেছেন।
এমন বিশাল সিলেবাসে লেখাপড়া করেও আইন এবং কৌশলের ফাঁদে পড়ে তারা নিষ্পেষিত হয়ে গেছে। ইদানিং বিভিন্ন প্রকার মিডিয়া ও পত্রিকান্তরে জানা যায়, হাইকোর্টের একমুখী রায়ের বদৌলতে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রীধারীগণ তাদের স্ব স্ব পেশাকে অধিকতর মহিমান্বিত ও উচ্চতর আয় ইনকামের রাস্তা প্রশস্ত করার কৌশল হিসাবে দেশের বিভিন্ন স্থানে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টদের গ্রেফতারের মত ন্যাক্কারজনক ঘটনাও তারা ঘটিয়েছেন।
বিএমডিসি(বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) আইনে হাইকোর্ট  কর্তৃক প্রদত্ত রায়ে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ব্যতিত অন্য কোন মেডিকেল রিলেটেড বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকগণ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন না।  এ থেকে একটি বিষয় স্পষ্টত: প্রমাণ হয় যে, বিএমডিসি’র ইচ্ছা পূরণের জন্যই মহামান্য হাইকোর্ট এমন রায় প্রদান করেছেন কেননা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বিএমডিসি ব্যতীত দেশে অন্যান্য চিকিৎসা পেশাজীবীর কাউন্সিলও রয়েছে যেমন-বিপিএ(বাংলাদেশ ফিজিকেল থেরাপি এসোসিয়েশন)।
এসব এসোসিয়েশন বা কাউন্সিল যদি হাইকোর্ট বরাবর আবেদন করে যে, আমরা ছাড়া আর এদেশে কোন পেশাজীবিরা নামের পূর্বে পদবী লিখতে পারবে না,তাহলে মহামান্য হাইকোর্ট কি সেটাই মেনে নেবেন?
এমবিবিএস এবং বিডিএস কাউন্সিলের এইরকম কার্যকলাপে কেমন একটা আত্মকেন্দ্রিক,সুবিধাবাদী চিকিৎসা সম্পর্কীয় ব্যবসায়ী ফায়দা লুণ্ঠন সংক্রান্ত আভাস পাওয়া যায় বলে জ্ঞানের অধীনগগণ বুঝে গেছেন।
তা না হলে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টদের দলীয় সদস্য কম বলেই এত দীর্ঘ সিলেবাস মন্থন করেও বিপিটি-এমপিটি-ডিপিটি-ডিগ্রিধারীগণ ডাক্তার লেখা হতে বঞ্চিত হবেন কেন??

[মুনশী শহিদুল্লাহ্]
এম.এসসি(পদার্থ বিদ্যা)
কলামিস্ট!

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের