ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

সম্পাদকের বিরুদ্ধে সভাপতির সংবাদ সম্মেলন

জেলা তাঁতীলীগ সম্পাদক’র অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

তৌহিদুজ্জামান তৌহিদ ।।
আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা তাঁতীলীগ’র সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিল’র বিরুদ্ধে কমিটি বাণিজ্য, নারী কেলেঙ্কারি অসাংগঠনিক, অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা তাঁতীলীগ’র সভাপতি মোঃ তাজুল ইসলাম জুয়েল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, শুরু থেকেই জলিল অসংগঠনিক নানান কাজে লিপ্ত ছিল। তার কারণে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে স্থবিরতা দেখা দেয়। ইদানিং জলিল বেপরোয়া হয়ে উপজেলা তাঁতী লীগের কমিটির নেতাদের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে তার মন গড়া কমিটি দিতে বাধ্য করে। আমি তাকে বারবার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সাবধান করেছি কিন্তু সে আমার কোন কথা শুনেনি। কমিটি বাণিজ্যের বিষয়ে জুয়েল বলেন, সম্প্রতি ভালুকা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যোগসাজশে ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে মোটা অংকের টাকার বিনিময়ে নতুন কমিটি গঠন করে। যে টাকা লেনদেনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নারী কেলেঙ্কারির বিষয়ে জুয়েল বলেন, কিছুদিন আগে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পরিচালিত রেডক্রিসেন্ট ফেসবুক গ্রুপে আপত্তিজনক ফোনালাপ, অঙ্গভঙ্গি এবং বিভিন্ন ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এসব কর্মকান্ডের কারণে জেলা কার্যনির্বাহী কমিটির ৪১ সদস্য মিটিংয়ের মাধ্যমে জলিলকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহন করে। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাঁতী লীগের সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিল বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেসব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক আবু তারেক মোঃ রবিউল হাসান, সদস্য জাকির আলম সুরুজ, মোঃ রুবেলসহ জেলা তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত