ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় বেকারি এলাকায় কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
জানায়ায়, ২২ মে শুক্রবার বিকেলে গোপন সুত্রে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ শিবিরুল ইসলাম এর নির্দেশে ৩নং ফাড়ি পুলিশের এসআই সোহেল রানা ও এএসআই মনোয়ার হোসেন সহ সঙ্গী ফোর্স নগরীর আকুয়া হাবুন বেপারী মোড় বেকারি এলাকার জনৈক নাছিমার পরিত্যক্ত বাড়ী থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
এ বিষয়ে অফিসার ইন-চার্জ শিবিরুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধার ঘটনায় আইনিপদক্ষেপ নেওয়ার পাশাপাশি জরিত ব্যক্তিদের গ্রেফতারের অভিযোগ অব্যাহত রয়েছে।
মন্তব্য