ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের খান বাহাদুর ইসমাইল রোড থেকে পাঁচ রাস্তা মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে অবহেলিত, জন্মগত মাটির কাঁচা সড়কটি অবশেষে পাকা সড়কে রূপান্তরিত হয়েছে। বছরের পর বছর এই পথে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে—বর্ষায় কাদা, শুষ্ক মৌসুমে ধুলা-বালিই ছিল নিত্যসঙ্গী।
স্থানীয় জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সড়কটি উন্নয়নের উদ্যোগ নেন স্থানীয় আজিজুল হক, শহিদুল হক ও ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম। উক্ত ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টা, পরিকল্পনা ও তত্ত্বাবধানে সড়কটির এই দৃশ্যমান পরিবর্তন সম্ভব হয়েছে।
সড়কটি পাকা হওয়ায় এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা হয়েছে সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। স্থানীয়রা এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য