ঢাকা , রবিবার , ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ

বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আজ ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে নগরের চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে নতুন এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামানজার শ্যামা খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন এবং একেএস হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড্রু ইয়ান স্মিথ।

বক্তব্য রাখছেন, চট্টগ্রাম-৭ আসনের মাননীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, আমি ময়মনসিংহে প্রথম এসেছি আমার সহধর্মিণীর প্রতিষ্ঠানে । তিনি বলেন, একেএস ডায়াগনস্টিক সেন্টারে সকলের জন্য ৩০% পর্যন্ত ছাড় দিচ্ছে, পরবর্তিতে চিকিৎসার উপর নির্ভর করবে আরো বেশী ছাড় দেওয়ার। “দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোগের ভূমিকা অনস্বীকার্য। একেএস খান হেলথ কেয়ার যেভাবে দেশব্যাপী আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আন্তর্জাতিক মানের এই ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় জনসাধারণের চিকিৎসাসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেবে।”

বক্তব্য রাখছেন, ময়মনসিংহ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন বলেন, “সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। মানুষের যে মৌলিক চাহিদা স্বাস্থ্য সেবা সেটা যেন সাধারন মানুষের সাধ্যের মধ্যে থাকে । এক্ষেত্রে একেএস হেলথ কেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।”

সভাপতির বক্তব্যে একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামানজার শ্যামা খান বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। দেশজুড়ে শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় ময়মনসিংহের এই ৯ম শাখায় অত্যাধুনিক প্যাথলজিক্যাল ও ইমেজিং টেস্টের সুবিধা চালু করা হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগে দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করছি।”

তিনি আরও বলেন, “অত্র শাখাটি এ অঞ্চলের মানুষের আস্থা অর্জনের পাশাপাশি আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.এন.এম তাজুল ইসলাম। তিনি বলেন, ময়মনসিংহের মতো একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অঞ্চলে আমাদের ৯ম শাখা চালু করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। উন্নত প্রযুক্তির সমন্বয়ে সঠিক সময়ে নির্ভুল পরীক্ষার রিপোর্ট প্রদান এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।

উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার খন্দকার বাকী বিল্লাহ, বিশেষজ্ঞ চিকিৎসক, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় একেএস খান হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর নোমানুর রশিদ, একেএস ফার্মাসির সিইও মোস্তফা কামাল, প্রতিষ্ঠানের সিএইচআরও হামিদুল ইসলাম এবং সিএও অ্যান্ড এফও মোঃ আসলাম যায়ের, কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মী  উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক