ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

মসিকে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্ধোধন

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১১:০১ অপরাহ্ণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র।
এ সময় তিনি বলেন, কৃমি আমাদের সুস্থতা ও কর্মক্ষমতা নষ্ট করে, শরীরে শক্তির সঞ্চয়কে শেষ করে । আগামী প্রজন্মকে সুস্থ রাখার স্বার্থেই তাই সরকারের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্যোগ। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের জীবনে সুন্দরভাবে সাজাতে সুস্থ জীবন-যাপন করতে হবে, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়াও মেয়র তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে এবং নিজ নিজ পরিবারে সচেতনতার বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেন। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ময়মনসিংহ সিটি এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত ১ লক্ষ ১৫ হাজার শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে। ২৩ থেকে ২৯ মে সিটি এলাকার বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চান মিয়া, কাউন্সিলর শীতল সরকার ও হামিদা পারভীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বেলা ১২ টায় মেয়র পুলিশ লাইন সরকারি বিদ্যালয়ের শিশুদের কৃমি নাশক ট্যাবলেট সেবন করান।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত